মিরাজ-মোসাদ্দেক থাকতে হঠাৎ কেন দলে শেখ মেহেদীকে ডাকা?
দলে স্পিনারের ছড়াছড়ি। একজন করে লেগস্পিন গুগলি (রিশাদ হোসেন) ও বাঁহাতি তানভীর ইসলামের সঙ্গে দুই দুইজন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত। শেষের দুইজন শুধু অফব্রেক বোলারই নন, ব্যাটার হিসেবেও পরিচিত। গায়ে অলরাউন্ডারের তকমাও আছে। তারপরও আজ শেষ মুহূর্তে দলে নেওয়া হয়েছে আরেক অফস্পিনার কাম মিডল অর্ডার ব্যাটার শেখ মেহেদীকে। হঠাৎ শেষ ম্যাচে কেন তাকে দলে অন্তর্ভূক্তি? বিশ্বকাপ শুরু হয়েছে। শনিবার দিনগত রাত শেষে ভোর ৪টায় কোটি ফুটবল অনুরাগীর প্রাণের দল ব্রাজিল এবারের ওয়ার্ল্ড কাপে প্রথম মাঠে নামবে। এরকম এক ফুটবলময় পরিবেশেও ক্রিকেট অনুরাগী তথা বাংলাদেশ সমর্থকদের কৌতূহলী প্রশ্ন, হঠাৎ শেখ মেহেদীকে দলে নেওয়া কেন? এ নিয়ে দু’রকম প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, ‘তবে কি অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার জন্য আবার স্পিন ট্র্যাকে ফিরে যাবে বাংলাদেশ? সেজন্যই কি বাড়তি স্পিনার দলে?’ নাকি মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দিয়ে একাদশে ঢুকানো হবে শেখ মেহেদীকে? আসল ঘটনা কী? খোঁজ নিয়ে মিলেছে এ কৌতূহলী প্রশ্নের উত্তর। আজ শনিবার সন্ধ্যায় জাগো নিউজের সঙ্গে আলাপে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, আসলে মিরাজের বিকল্
দলে স্পিনারের ছড়াছড়ি। একজন করে লেগস্পিন গুগলি (রিশাদ হোসেন) ও বাঁহাতি তানভীর ইসলামের সঙ্গে দুই দুইজন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত। শেষের দুইজন শুধু অফব্রেক বোলারই নন, ব্যাটার হিসেবেও পরিচিত। গায়ে অলরাউন্ডারের তকমাও আছে।
তারপরও আজ শেষ মুহূর্তে দলে নেওয়া হয়েছে আরেক অফস্পিনার কাম মিডল অর্ডার ব্যাটার শেখ মেহেদীকে। হঠাৎ শেষ ম্যাচে কেন তাকে দলে অন্তর্ভূক্তি?
বিশ্বকাপ শুরু হয়েছে। শনিবার দিনগত রাত শেষে ভোর ৪টায় কোটি ফুটবল অনুরাগীর প্রাণের দল ব্রাজিল এবারের ওয়ার্ল্ড কাপে প্রথম মাঠে নামবে। এরকম এক ফুটবলময় পরিবেশেও ক্রিকেট অনুরাগী তথা বাংলাদেশ সমর্থকদের কৌতূহলী প্রশ্ন, হঠাৎ শেখ মেহেদীকে দলে নেওয়া কেন?
এ নিয়ে দু’রকম প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, ‘তবে কি অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার জন্য আবার স্পিন ট্র্যাকে ফিরে যাবে বাংলাদেশ? সেজন্যই কি বাড়তি স্পিনার দলে?’ নাকি মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দিয়ে একাদশে ঢুকানো হবে শেখ মেহেদীকে?
আসল ঘটনা কী? খোঁজ নিয়ে মিলেছে এ কৌতূহলী প্রশ্নের উত্তর। আজ শনিবার সন্ধ্যায় জাগো নিউজের সঙ্গে আলাপে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, আসলে মিরাজের বিকল্প ভেবেই শেখ মেহেদীকে দলে নেওয়া হয়েছে।
বাশার জানান, টিম ম্যানেজমেন্ট নয়, মিরাজ নিজেই একজন বিকল্পের কথা বলেছে। যেহেতু মাথায় বল লেগেছে, তাই মিরাজ সরাসরি মাঠে নামার আগে আরও কিছু ডাক্তারি টেস্টে উত্তীর্ণ হতে হবে।
মিরাজ যখন ব্যাটিংয়ের সময় মাথায় বলের আঘাত পান, তখন ছিল সন্ধ্যা। ফ্লাডলাইটের আলোয়। এখন দিনের বেলায় তার খেলতে, দৌড়াতে, বোলিং ও ফিল্ডিং করতে কেমন লাগবে, সেটাও খুঁটিয়ে দেখা হবে।
প্রধান নির্বাচকের কথায় পরিষ্কার, মিরাজকে কাল রোববার সকালে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার আগে, মানে টসেরও ঘণ্টাখানেক আগে এসে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
রোদে খেলতে তার কোনো অসুবিধা হয় কি না, মাথা ঘোরায় কি না, অস্বস্তি বোধ হয় কি না—এসব খুঁটিয়ে দেখার পর মিরাজ নিজে থেকে যদি বলেন, ‘না, কোনো অসুবিধা নেই। আমি ঠিক আছি।’ তাহলেই কেবল তাকে খেলানো হবে। আর যদি সমস্যা হয়, তবে কোনো রকম ঝুঁকি নেওয়া হবে না। শেখ মাহেদীকে মিরাজের বদলে খেলানো হবে।
এআরবি/এমএমআর
What's Your Reaction?