মিলার-ব্রেভিসের জুটির পর স্টাবসের ঝড়ে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং পুঁজি
টস জিতে ব্যাট করতে নেমে জসপ্রিত বুমরাহ\'র তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২০ রানে হারায় ৩ উইকেট। পরে অবশ্য জুটি গড়ে সেই চাপ সামাল দেন ডিওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। আর শেষ দিকে স্টাবসের ঝড়ে আফ্রিকার বোর্ডে জমা হয়েছে ৭ উইকেটে ১৮৭ রান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে কুইন্টন ডি কককে ৬ রানে থাকা অবস্থায় বোল্ড করেন বুমরাহ। ১০ রানে প্রথম উইকেট হারানো আফ্রিকা ১২ রানে হারায় ৪ রান করা এইডেন মার্করামের উইকেট। এই উইকেটটি নে অর্শদিপ সিং। ১২ রানে ২ উইকেট হারানো প্রোটিয়াদের আরও একটি উইকেট তুলে নেন বুমরাহ। ৭ রান করা রায়ান রিকেলটন সাজঘরে ফিরলে ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। এই চাপ সামাল দেন ডিওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। দুজনের ৯৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বর্তমান রানার্সআপরা। ফিফটি থেকে ৩ রান দূরে থাকা অবস্থায় শিভম দুবের বলে ব্রেভিস কাটা পড়লে ভাঙে জুটি। ১১৭ রানে পতন হয় চতুর্থ উইকেটের। ৪৫ রানের ইনিংসে মারেন সমান ৩টি করে চার ও ছক্কা। ৭ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৬৩ রান করে মিলার বিদায় নেন দলীয় ১৫২ রানে। বরুণ চক্রবর্তীর বলে তার বিদায়ে পতন হয় পঞ্চম উইকেটের। ১৫৮
টস জিতে ব্যাট করতে নেমে জসপ্রিত বুমরাহ'র তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২০ রানে হারায় ৩ উইকেট। পরে অবশ্য জুটি গড়ে সেই চাপ সামাল দেন ডিওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। আর শেষ দিকে স্টাবসের ঝড়ে আফ্রিকার বোর্ডে জমা হয়েছে ৭ উইকেটে ১৮৭ রান।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে কুইন্টন ডি কককে ৬ রানে থাকা অবস্থায় বোল্ড করেন বুমরাহ। ১০ রানে প্রথম উইকেট হারানো আফ্রিকা ১২ রানে হারায় ৪ রান করা এইডেন মার্করামের উইকেট। এই উইকেটটি নে অর্শদিপ সিং। ১২ রানে ২ উইকেট হারানো প্রোটিয়াদের আরও একটি উইকেট তুলে নেন বুমরাহ। ৭ রান করা রায়ান রিকেলটন সাজঘরে ফিরলে ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।
এই চাপ সামাল দেন ডিওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। দুজনের ৯৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বর্তমান রানার্সআপরা। ফিফটি থেকে ৩ রান দূরে থাকা অবস্থায় শিভম দুবের বলে ব্রেভিস কাটা পড়লে ভাঙে জুটি। ১১৭ রানে পতন হয় চতুর্থ উইকেটের। ৪৫ রানের ইনিংসে মারেন সমান ৩টি করে চার ও ছক্কা।
৭ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৬৩ রান করে মিলার বিদায় নেন দলীয় ১৫২ রানে। বরুণ চক্রবর্তীর বলে তার বিদায়ে পতন হয় পঞ্চম উইকেটের। ১৫৮ রানের সময় মার্কো জানসেন ২ রান করে ফিরলে পতন হয় ষষ্ঠ উইকেটের। ১৯তম ওভারের শেষ বলে করবিন বশকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করেন বুমরাহ। ১৬৭ রানে ৭ উইকেট হারায় প্রোটিয়ারা।
শেষদিকে ৩ ছক্কা ও এক ছক্কায় ট্রিস্টান স্টাবসের অপরাজিত ২৪ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে ১৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়া খরচ করেন ২০ রান।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরাহ। দুটি অর্শদিপ সিং। সমান একটি করে শিভম দুবে ও বরুণ চক্রবর্তী।
আইএন
What's Your Reaction?