মিশরে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিক তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছে বিশ্বের কোটি কোটি মুসলমান। এরই মধ্যে সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামী শনিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে। এরপর থেকেই মিশরসহ বিভিন্ন দেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মিশরের প্রেসিডেন্সির সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৬ মে) পবিত্র আরাফাতের দিন পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে বুধবার (২৭ মে) দেশটিতে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হতে পারে। এদিকে মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, কায়রোর স্থানীয় সময় অনুযায়ী শনিবার (১৬ মে) রাত ১০টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। তবে সূর্যাস্তের সময় আরব ও ইসলামি বিশ্বের অধিকাংশ অঞ্চলে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম। প্রতিষ্ঠানটি আরও জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, চাঁদ সূর্যাস্তের আগে দৃশ্যমান না হওয়ায় জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে সম্ভাব্য হিসাব অনুযায়ী ২৭ মে মিশরে পবিত্র ঈদুল আজহা উদয

মিশরে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিক তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছে বিশ্বের কোটি কোটি মুসলমান। এরই মধ্যে সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামী শনিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে। এরপর থেকেই মিশরসহ বিভিন্ন দেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

মিশরের প্রেসিডেন্সির সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৬ মে) পবিত্র আরাফাতের দিন পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে বুধবার (২৭ মে) দেশটিতে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হতে পারে।

এদিকে মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, কায়রোর স্থানীয় সময় অনুযায়ী শনিবার (১৬ মে) রাত ১০টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। তবে সূর্যাস্তের সময় আরব ও ইসলামি বিশ্বের অধিকাংশ অঞ্চলে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম।

প্রতিষ্ঠানটি আরও জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, চাঁদ সূর্যাস্তের আগে দৃশ্যমান না হওয়ায় জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে সম্ভাব্য হিসাব অনুযায়ী ২৭ মে মিশরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

তবে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে শরিয়াহভিত্তিক চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার ভিত্তিতে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow