মুকসুদপুরে আন্তঃনগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি, আনন্দ আয়োজনে মুখর স্টেশন প্রাঙ্গণ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মুকসুদপুর রেলওয়ে স্টেশনে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, মুকসুদপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এবং এতে যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, দৈনিক জনকন্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ, গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিক উজ্জামান, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি

এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাগর মজুমদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান ঘিরে স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা আশা প্রকাশ করেন, এই যাত্রাবিরতির মাধ্যমে মুকসুদপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।