‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’ সোমবার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। জাদুঘর পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং সচিব মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রীসহ উপস্থিত প্রতিনিধিদলকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ডা. সারওয়ার আলী, ত্রপা মজুমদার। পরিদর্শন শেষে আহমেদ আযম খান বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান উপস্থাপনা ও সংগ্রহ জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও তথ্য বিস্তৃতভাবে সংযোজনের মাধ্যমে জাদুঘরকে আরও সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ করে তোলার সুযোগ রয়েছে।’ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান মন্ত্রী। তিনি জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে সরকার সর্বাত্মক সহযোগিতা করতে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
জাদুঘর পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং সচিব মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রীসহ উপস্থিত প্রতিনিধিদলকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ডা. সারওয়ার আলী, ত্রপা মজুমদার।
পরিদর্শন শেষে আহমেদ আযম খান বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান উপস্থাপনা ও সংগ্রহ জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও তথ্য বিস্তৃতভাবে সংযোজনের মাধ্যমে জাদুঘরকে আরও সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ করে তোলার সুযোগ রয়েছে।’
সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান মন্ত্রী। তিনি জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে সরকার সর্বাত্মক সহযোগিতা করতে চায়।
What's Your Reaction?