মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো পূরণ হয়নি : স্পিকার

যে স্বপ্ন ধারণ করে এই দেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।  শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে তিনি জানান, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে এবং সংসদ সদস্যরা সম্মিলিতভাবে সেই প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে আশা করা যায়। স্পিকার আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ভবিষ্যতে বাংলাদেশের মতো দেশগুলোর অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে কামনা করব, শিগগিরই যেন এ যুদ্ধ শেষ হয়ে যায়।

মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো পূরণ হয়নি : স্পিকার

যে স্বপ্ন ধারণ করে এই দেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে তিনি জানান, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে এবং সংসদ সদস্যরা সম্মিলিতভাবে সেই প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে আশা করা যায়।

স্পিকার আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ভবিষ্যতে বাংলাদেশের মতো দেশগুলোর অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে কামনা করব, শিগগিরই যেন এ যুদ্ধ শেষ হয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow