মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে

মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।  স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়। ফজলুর রহমান বলেছেন, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধে বাংলার মানুষ নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্বের মাধ্যমেই আমরা এই দেশ স্বাধীন করেছি। যে যুদ্ধে ইন্ডিয়া (ভারত) ৩ ডিসেম্বর ১৯৭১ সালে আমাদেরকে সহযোগিতা করার জন্য অংশগ্রহণ করেছিল এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে।  তিনি আরও বলেন, আমাদের জন্য সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদে ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তো বা আমি মরে গেলেই ভালো হতো। মহান মুক্তিযুদ্ধের সঙ্গে গণ-আন্দোলনের তুলনা প্রসঙ্গে তিনি বলেন, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন; হিমালয় পর্বত

মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে

মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

ফজলুর রহমান বলেছেন, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধে বাংলার মানুষ নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্বের মাধ্যমেই আমরা এই দেশ স্বাধীন করেছি। যে যুদ্ধে ইন্ডিয়া (ভারত) ৩ ডিসেম্বর ১৯৭১ সালে আমাদেরকে সহযোগিতা করার জন্য অংশগ্রহণ করেছিল এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে। 

তিনি আরও বলেন, আমাদের জন্য সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদে ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তো বা আমি মরে গেলেই ভালো হতো।

মহান মুক্তিযুদ্ধের সঙ্গে গণ-আন্দোলনের তুলনা প্রসঙ্গে তিনি বলেন, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন; হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন। মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ই আগস্টের তুলনা করা ঠিক তেমনই।

মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রাম একদিনে বাঙালি জাতির হয়নি বলেও জানান এই বীর মুক্তিযোদ্ধা। 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow