মুখ্যমন্ত্রী হয়েই কর্মীদের ভাতা বাড়িয়ে দিলেন বিজয় 

ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীরা এখন থেকে কেন্দ্রীয় সরকারের সমপরিমাণ ডিএ পাবেন। আনন্দবাজার পত্রিকার বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এর আগে তামিলনাড়ুর সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বেড়ে ৬০ শতাংশে উন্নীত হবে। এই বাড়তি ডিএ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজয় বলেন, সরকারি কর্মচারী ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর কেন্দ্রীয় সরকারও কর্মচারীদের ডিএ ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করেছিল। তামিলনাড়ু সরকার এবার সেই একই হার অনুসরণ করছে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, ডিএ ২ শতাংশ বাড়ানোর ফলে বছরে অতিরিক্ত প্রায় ১ হাজার ২৩০ কোটি রুপি ব্যয় হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থ দ্রুত বরাদ্দ দেওয়া হবে বলেও জানিয়েছে সরকার। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে আরও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি চালুর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। উল্লেখ্য, সদ্য অ

মুখ্যমন্ত্রী হয়েই কর্মীদের ভাতা বাড়িয়ে দিলেন বিজয় 

ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীরা এখন থেকে কেন্দ্রীয় সরকারের সমপরিমাণ ডিএ পাবেন।

আনন্দবাজার পত্রিকার বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এর আগে তামিলনাড়ুর সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বেড়ে ৬০ শতাংশে উন্নীত হবে। এই বাড়তি ডিএ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিজয় বলেন, সরকারি কর্মচারী ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর কেন্দ্রীয় সরকারও কর্মচারীদের ডিএ ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করেছিল। তামিলনাড়ু সরকার এবার সেই একই হার অনুসরণ করছে।

রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, ডিএ ২ শতাংশ বাড়ানোর ফলে বছরে অতিরিক্ত প্রায় ১ হাজার ২৩০ কোটি রুপি ব্যয় হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থ দ্রুত বরাদ্দ দেওয়া হবে বলেও জানিয়েছে সরকার। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে আরও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি চালুর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পর তামিলনাড়ুতে সরকার গঠন করেছে বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাজাগাম (টিভিকে)। ২৩৪ আসনের বিধানসভায় দলটি এককভাবে ১০৮টি আসন পেলেও সরকার গঠনের জন্য কয়েকটি দলের সমর্থন নিতে হয়েছে। ক্ষমতায় আসার পর এটি বিজয় সরকারের অন্যতম বড় ঘোষণা হিসেবে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow