মুচমুচে আইসক্রিম ভাজা খেয়েছেন কখনো?

গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভালোবাসেন প্রায় সবাই। তবে কখনো কি তেলে ভাজা আইসক্রিম খেয়েছেন? শুনতে একটু অদ্ভুত লাগলেও ‘ফ্রায়েড আইসক্রিম এখন বেশ জনপ্রিয় একটি ডেজার্ট। বাইরে মুচমুচে গরম আবরণ, আর ভেতরে ঠান্ডা নরম আইসক্রিমের মিশেলই একে আলাদা করে তোলে। সবচেয়ে মজার বিষয় হলো, এটি খেতে যেমন সুস্বাদু, বানানোও তেমন সহজ। রেস্তোরাঁয় না গিয়েও খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন এই অভিনব ডেজার্ট। বর্তমানে বিভিন্ন পার্টি, কিটি গেট-টুগেদার কিংবা বন্ধুদের আড্ডাতেও ফ্রায়েড আইসক্রিম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে শিশুদের কাছে এটি ভীষণ পছন্দের। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ফ্রায়েড আইসক্রিম তৈরি করবেন- উপকরণ ভ্যানিলা আইসক্রিম ২ স্কুপ পাউরুটি ৪ পিস ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া আধা কাপ ডিম ১টি তেল প্রয়োজন মতো প্রস্তুত প্রণালি প্রথমে পছন্দের আইসক্রিম স্কুপ করে গোল বলের মতো তৈরি করে নিন। এরপর পাউরুটির চারপাশের শক্ত বাদামি অংশ কেটে শুধু সাদা অংশ আলাদা করুন। এবার বেলনের সাহায্যে পাউরুটির স্লাইসগুলো হালকা চ্যাপ্টা করে নিন। চ্যাপ্টা করা পাউরুটির মাঝখানে একটি করে আইসক্রিমের বল রেখে চারদিক মুড়িয়ে গোল বলে

মুচমুচে আইসক্রিম ভাজা খেয়েছেন কখনো?

গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভালোবাসেন প্রায় সবাই। তবে কখনো কি তেলে ভাজা আইসক্রিম খেয়েছেন? শুনতে একটু অদ্ভুত লাগলেও ‘ফ্রায়েড আইসক্রিম এখন বেশ জনপ্রিয় একটি ডেজার্ট। বাইরে মুচমুচে গরম আবরণ, আর ভেতরে ঠান্ডা নরম আইসক্রিমের মিশেলই একে আলাদা করে তোলে। সবচেয়ে মজার বিষয় হলো, এটি খেতে যেমন সুস্বাদু, বানানোও তেমন সহজ।

রেস্তোরাঁয় না গিয়েও খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন এই অভিনব ডেজার্ট। বর্তমানে বিভিন্ন পার্টি, কিটি গেট-টুগেদার কিংবা বন্ধুদের আড্ডাতেও ফ্রায়েড আইসক্রিম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে শিশুদের কাছে এটি ভীষণ পছন্দের।

jago

আসুন জেনে নেওয়া যাক কীভাবে ফ্রায়েড আইসক্রিম তৈরি করবেন-

উপকরণ

  • ভ্যানিলা আইসক্রিম ২ স্কুপ
  • পাউরুটি ৪ পিস
  • ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া আধা কাপ
  • ডিম ১টি
  • তেল প্রয়োজন মতো

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে পছন্দের আইসক্রিম স্কুপ করে গোল বলের মতো তৈরি করে নিন। এরপর পাউরুটির চারপাশের শক্ত বাদামি অংশ কেটে শুধু সাদা অংশ আলাদা করুন। এবার বেলনের সাহায্যে পাউরুটির স্লাইসগুলো হালকা চ্যাপ্টা করে নিন।

চ্যাপ্টা করা পাউরুটির মাঝখানে একটি করে আইসক্রিমের বল রেখে চারদিক মুড়িয়ে গোল বলের আকার দিন। এরপর বলগুলো প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে নিন, তারপর ব্রেডক্রাম্বে ভালোভাবে গড়িয়ে কোট করুন। আরও সুন্দর রং ও মুচমুচে টেক্সচারের জন্য চাইলে ডাবল কোট করতে পারেন।

সব বল তৈরি হয়ে গেলে ৩০ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিন, যাতে শক্ত হয়ে যায়। এরপর কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হলে ফ্রিজ থেকে বের করা আইসক্রিম বলগুলো তেলে ছাড়ুন। খুব দ্রুত হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে ফেলুন। গরম গরম ফ্রায়েড আইসক্রিমের ওপরে চকলেট সিরাপ, মধু কিংবা বাদাম কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন।

jago

টিপস

  • পাউরুটির বদলে কর্নফ্লেক্স ব্যবহার করতে পারেন।
  • বেশি সময় ভাজলে ভেতরের আইসক্রিম গলে যেতে পারে।
  • চকলেট স্ট্রবেরি, ম্যাংগো যেকোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন।
  • পরিবেশনের আগে চাইলে ওপরে সামান্য দারুচিনি গুঁড়া বা রঙিন স্প্রিংকলস ছড়িয়ে দিতে পারেন।
  • পাউরুটি দিয়ে মুড়ানোর সময় কোথাও ফাঁকা রাখবেন না, না হলে ভাজার সময় আইসক্রিম বের হয়ে যেতে পারে।
  • তেল অবশ্যই ভালোভাবে গরম হতে হবে। কম গরম তেলে ভাজলে আইসক্রিম দ্রুত গলে যাবে।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow