মুদ্রানীতি কমিটির সদস্য সাদিক আহমেদের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্যপদ থেকে অর্থনীতিবিদ সাদিক আহমেদ পদত্যাগ করেছেন। তবে তিনি কী কারণে পদত্যাগ করেছেন, তার জানা যায়নি। সাদিক আহমেদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা। মুদ্রানীতি কমিটির এই সদস্যের পদত্যাগের বিষয়টি অন্যান্য সদস্যদের বুধবার (৪ মার্চ) জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার মুদ্রানীতি প্রণয়ন কমিটির বৈঠক থাকলেও সেটি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।  

মুদ্রানীতি কমিটির সদস্য সাদিক আহমেদের পদত্যাগ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow