মুন্সিগঞ্জে চাচাকে খুনের মামলায় নিউইয়র্কে ভাতিজার ১৫ বছর কারাদণ্ড
বসতভিটা নিয়ে দ্বন্দ্ব এবং ভাতিজার গুলিতে নিহত হন চাচা। ঘটনাটি পাঁচ বছর আগে মুন্সিগঞ্জে ঘটলেও এর বিচার সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রে। চাচাকে হত্যার দায়ে ভাতিজাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। চাচা মাইকেল রোজারিও এবং ভাতিজা গ্যানেট রোজারিও দুজনই মার্কিন নাগরিক ছিলেন। গতকাল বৃহস্পতিবার (৭ মে) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা ভাতিজার নাম গ্যানেট রোজারিও। (বাংলাদেশে) এক মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় আদালতে নিজের দোষ স্বীকার করেছেন গ্যানেট। আদালতের নথি ও জবানবন্দি অনুযায়ী, মুন্সিগঞ্জে পারিবারিক বসতভিটা নিয়ে বিরোধের জেরে গ্যানেট রোজারিও চাচা মাইকেল রোজারিওকে শটগান দিয়ে গুলি করে হত্যা করেন। তারা দুজনই ২০২১ সালে বাংলাদেশে এসেছিলেন এবং হত্যার সময় একই বাড়িতে অবস্থান করছিলেন। জানা গেছে, ২০২১ সালের ১১ জুন সন্ধ্যায় চাচার শোবার ঘরের জানালার কাছে সিগারেট খাচ্ছিলেন গ্যানেট। এ সময় ঘরের ভেতর থেকে তাকে নিয়ে গালমন্দ করতে শোনেন গ্যানেট। এতে ক্ষিপ্ত হয়ে যান গ্যানেট। ঘরের ভেতরে থাকা একটি শটগান নিয়ে ‘ত
বসতভিটা নিয়ে দ্বন্দ্ব এবং ভাতিজার গুলিতে নিহত হন চাচা। ঘটনাটি পাঁচ বছর আগে মুন্সিগঞ্জে ঘটলেও এর বিচার সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রে। চাচাকে হত্যার দায়ে ভাতিজাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। চাচা মাইকেল রোজারিও এবং ভাতিজা গ্যানেট রোজারিও দুজনই মার্কিন নাগরিক ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (৭ মে) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা ভাতিজার নাম গ্যানেট রোজারিও। (বাংলাদেশে) এক মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় আদালতে নিজের দোষ স্বীকার করেছেন গ্যানেট। আদালতের নথি ও জবানবন্দি অনুযায়ী, মুন্সিগঞ্জে পারিবারিক বসতভিটা নিয়ে বিরোধের জেরে গ্যানেট রোজারিও চাচা মাইকেল রোজারিওকে শটগান দিয়ে গুলি করে হত্যা করেন। তারা দুজনই ২০২১ সালে বাংলাদেশে এসেছিলেন এবং হত্যার সময় একই বাড়িতে অবস্থান করছিলেন।
জানা গেছে, ২০২১ সালের ১১ জুন সন্ধ্যায় চাচার শোবার ঘরের জানালার কাছে সিগারেট খাচ্ছিলেন গ্যানেট। এ সময় ঘরের ভেতর থেকে তাকে নিয়ে গালমন্দ করতে শোনেন গ্যানেট। এতে ক্ষিপ্ত হয়ে যান গ্যানেট। ঘরের ভেতরে থাকা একটি শটগান নিয়ে ‘তুই কাল আর সূর্য দেখবি না’ বলে চাচা মাইকেল রোজারিও-কে গুলি করেন।
জানালা দিয়ে ছোড়া একটি গুলি মাইকেল রোজারিওর পেটে ও তলপেটে বিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই মাইকেল নিহত হন। এই ঘটনার পর ২০২৩ সালের জুলাই মাসে গ্যানেট যুক্তরাষ্ট্রে ফিরে যান এবং ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হয়।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস এ মামলার তদন্ত করেছে। বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এ টাইসেন ডুভা এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের অ্যাটর্নি জে ক্লেটন এ রায় ঘোষণা করেন।
ক্রিমিনাল ডিভিশনের হিউম্যান রাইটস অ্যান্ড স্পেশাল প্রসিকিউশনস সেকশনের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ ফ্রাঙ্ক রাঙ্গোসিস এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের সহকারী অ্যাটর্নি ক্রিস্টি স্লাভিক মামলাটি পরিচালনা করেন।
ঢাকার মার্কিন দূতাবাস এবং বিচার বিভাগের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই মামলায় গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। এই মামলার বিচারকার্যে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
কেএম
What's Your Reaction?