মুন্সিগঞ্জে চাচাকে হত্যা : নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের সাজা

বাংলাদেশের মুন্সিগঞ্জে চাচাকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা গ্যানেট রোজারিওকে (৫৪) ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত। নিহত ও অভিযুক্ত— দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। বৃহস্পতিবার (০৭ মে) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা গ্যানেট রোজারিও বিদেশে (বাংলাদেশে) এক মার্কিন নাগরিককে হত্যার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দেন। আদালতের নথি ও জবানবন্দি অনুযায়ী, গ্যানেট রোজারিও বাংলাদেশে তার চাচা মাইকেল রোজারিওকে শটগান দিয়ে গুলি করে হত্যা করেন। মুন্সিগঞ্জে পারিবারিক বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। ২০২১ সালে বাংলাদেশ সফরের সময় দুজনই ওই বাড়িতে অবস্থান করছিলেন। ওই বছরের ১১ জুন সন্ধ্যায় গ্যানেট বাড়ির বাইরে চাচার কক্ষের জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এ সময় তিনি ঘরের ভেতর থেকে নিজের বিরুদ্ধে চাচার অপমানজনক মন্তব্য শুনতে পান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ঘরের ভেতর গিয়ে একটি শটগান নিয়ে আবার বাইরে আসে

মুন্সিগঞ্জে চাচাকে হত্যা : নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের সাজা

বাংলাদেশের মুন্সিগঞ্জে চাচাকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা গ্যানেট রোজারিওকে (৫৪) ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত। নিহত ও অভিযুক্ত— দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।

বৃহস্পতিবার (০৭ মে) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা গ্যানেট রোজারিও বিদেশে (বাংলাদেশে) এক মার্কিন নাগরিককে হত্যার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দেন।

আদালতের নথি ও জবানবন্দি অনুযায়ী, গ্যানেট রোজারিও বাংলাদেশে তার চাচা মাইকেল রোজারিওকে শটগান দিয়ে গুলি করে হত্যা করেন। মুন্সিগঞ্জে পারিবারিক বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।

২০২১ সালে বাংলাদেশ সফরের সময় দুজনই ওই বাড়িতে অবস্থান করছিলেন। ওই বছরের ১১ জুন সন্ধ্যায় গ্যানেট বাড়ির বাইরে চাচার কক্ষের জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এ সময় তিনি ঘরের ভেতর থেকে নিজের বিরুদ্ধে চাচার অপমানজনক মন্তব্য শুনতে পান।

এতে ক্ষিপ্ত হয়ে তিনি ঘরের ভেতর গিয়ে একটি শটগান নিয়ে আবার বাইরে আসেন। পরে ‘তুই কাল আর সূর্য দেখবি না’— এমন কথা বলে জানালার শাটারের ভেতর দিয়ে গুলি ছোড়েন। গুলিটি মাইকেল রোজারিওর পেট ও তলপেটে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর গ্যানেট রোজারিও ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরে ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

মামলাটির তদন্ত করে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস।

রায় ঘোষণার তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল এ. টাইসেন ডুভা এবং নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জে ক্লেটন।

এ মামলায় ঢাকায় এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাশে অফিস, বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর এবং বাংলাদেশ সরকার সহযোগিতা করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সহযোগিতার জন্য বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow