মুন্সিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন একই গ্রামের লোকমান মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে নিহত শাহাদাত গোয়ালের গরুটি বাড়ির পাশের মাঠে চড়াতে দিয়ে আসেন। পরে হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শাহাদাত। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, বজ্রপাতে আক্রান্ত হওয়ার পর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, বজ্রপাতের কারণে ঘটনাস্থলেই কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্

মুন্সিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন একই গ্রামের লোকমান মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে নিহত শাহাদাত গোয়ালের গরুটি বাড়ির পাশের মাঠে চড়াতে দিয়ে আসেন। পরে হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শাহাদাত। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, বজ্রপাতে আক্রান্ত হওয়ার পর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, বজ্রপাতের কারণে ঘটনাস্থলেই কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

শুভ ঘোষ/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow