মুন্সীগঞ্জে কষ্টি পাথরে বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (০১ মে) ভোরে সদর উপজেলার আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তাররা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ফকিরা গ্রামের মৃত আজাহার চোকদারের ছেলে মো. ইদ্রিস চোকদার (৫৪) এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৫২)। র‌্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির তাজবী পান্থ এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের আটপাড়া ক্লাব এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই মূর্তির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি ও প্রস্থ ২৪ ইঞ্চি।  মূর্তির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ সময় দুই জনকে আটক ও তাদের কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে এ ধরনের প্রাচীন সম্পদ সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিলেন। এই মূর্তিটিও

মুন্সীগঞ্জে কষ্টি পাথরে বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (০১ মে) ভোরে সদর উপজেলার আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ফকিরা গ্রামের মৃত আজাহার চোকদারের ছেলে মো. ইদ্রিস চোকদার (৫৪) এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৫২)।

র‌্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির তাজবী পান্থ এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের আটপাড়া ক্লাব এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই মূর্তির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি ও প্রস্থ ২৪ ইঞ্চি। 

মূর্তির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ সময় দুই জনকে আটক ও তাদের কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে এ ধরনের প্রাচীন সম্পদ সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিলেন। এই মূর্তিটিও তারা বিদেশে পাচারের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow