মুমুসোর নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

আন্তর্জাতিক লাইফস্টাইল দুনিয়ার ঝলমলে আলো এবার আরও উজ্জ্বল হলো ঢাকায়। বিশ্বের ৭৬টি দেশে সাফল্যের পতাকা ওড়ানো গ্লোবাল ব্র্যান্ড ‘মুমুসো’ বাংলাদেশে তাদের তৃতীয় অফিসিয়াল স্টোর উদ্বোধনের মধ্য দিয়ে জানিয়ে দিল,এ দেশ এখন তাদের বিস্তৃত স্বপ্নের গুরুত্বপূর্ণ অংশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর প্রাণকেন্দ্র বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স–এর গ্রাউন্ড ফ্লোরে শপ ৩-৪, ব্লক-বিতে উদ্বোধন করা হয় নতুন এই আউটলেট। তারকাখচিত এই আয়োজনে নতুন স্টোরের ফিতা কাটেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং মুমুসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান। এছাড়া সেসময় উপস্থিত ছিলেন ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও আমন্ত্রিত অতিথিরা। নতুন এই স্টোরের উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক ট্রেন্ড, নান্দনিক ডিজাইন ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে ভিন্নধর্মী শপিং অভিজ্ঞতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে মুমুসো,যা দেশের তরুণ প্রজন্মের লাইফস্টাইল ধারায় যুক্ত করবে নতুন মাত্রা। মুমুসো বাংলাদেশ নিয়ে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, 'মুমুসোতে এসে সত্যিই খুব ভালো লাগছে। মুমুসো এমন একটি গ্লোবাল লাইফস্টাইল ব্র্যান্ড, যা স

মুমুসোর নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

আন্তর্জাতিক লাইফস্টাইল দুনিয়ার ঝলমলে আলো এবার আরও উজ্জ্বল হলো ঢাকায়। বিশ্বের ৭৬টি দেশে সাফল্যের পতাকা ওড়ানো গ্লোবাল ব্র্যান্ড ‘মুমুসো’ বাংলাদেশে তাদের তৃতীয় অফিসিয়াল স্টোর উদ্বোধনের মধ্য দিয়ে জানিয়ে দিল,এ দেশ এখন তাদের বিস্তৃত স্বপ্নের গুরুত্বপূর্ণ অংশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর প্রাণকেন্দ্র বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স–এর গ্রাউন্ড ফ্লোরে শপ ৩-৪, ব্লক-বিতে উদ্বোধন করা হয় নতুন এই আউটলেট। তারকাখচিত এই আয়োজনে নতুন স্টোরের ফিতা কাটেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং মুমুসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান। এছাড়া সেসময় উপস্থিত ছিলেন ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও আমন্ত্রিত অতিথিরা।
নতুন এই স্টোরের উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক ট্রেন্ড, নান্দনিক ডিজাইন ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে ভিন্নধর্মী শপিং অভিজ্ঞতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে মুমুসো,যা দেশের তরুণ প্রজন্মের লাইফস্টাইল ধারায় যুক্ত করবে নতুন মাত্রা।

মুমুসো বাংলাদেশ নিয়ে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, 'মুমুসোতে এসে সত্যিই খুব ভালো লাগছে। মুমুসো এমন একটি গ্লোবাল লাইফস্টাইল ব্র্যান্ড, যা স্টাইল ও কোয়ালিটিকে একসাথে নিয়ে আসে। বাংলাদেশের বাজারে তাদের তৃতীয় অফিসিয়াল স্টোর চালু হওয়া নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। তাদের প্রোডাক্টের মিনিমাল ডিজাইন, স্কিন-ফ্রেন্ডলি উপাদান এবং রিজনেবল প্রাইসিং আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। আশা করি, মুমুসো বাংলাদেশের ক্রেতাদের জন্য নতুন শপিং এক্সপেরিয়েন্স তৈরি করবে।'

এ প্রসঙ্গে মুমুসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান বলেন, 'মুমুসো একটি আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ড, যা বিশ্বের ৭৬টি দেশে সফলভাবে পরিচালিত হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো— ‘স্টাইলিশ ও কোয়ালিটি প্রোডাক্ট সবার নাগালের মধ্যে পৌঁছে দেওয়া। আমরা লোকাল মার্কেটের চাহিদা বিশ্লেষণ করে নিয়মিত নতুন ও ট্রেন্ডি কালেকশন নিয়ে আসছি। পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় প্রমোশন ও বিশেষ অফার।'

এদিকে মুমুসো থেকে আরও জানানো হয়, আগামী মাসে বনানী-১১ এলাকায় চতুর্থ স্টোর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে এবং পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ স্থানে আরও শাখা সম্প্রসারণ করা হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow