মুর্শিদাবাদে এগিয়ে ‘আম জনতা উন্নয়ন পার্টির’ হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা দুই আসন থেকেই এগিয়ে রয়েছেন ‘আম জনতা উন্নয়ন পার্টির’ প্রতিষ্ঠাতা ও প্রার্থী হুমায়ুন কবীর। তিনি একসময় মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ ছিলেন। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার হওয়ার পর বাবরি মসজিদের শিলান্যাস করে তোলপাড় ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবির। এরপর নিজে নতুন দল গঠন করে নাম দে আম জনতা উন্নয়ন পার্টি। বিধানসভার দুটি কেন্দ্রে নিজে দাঁড়াবেন বলে ঘোষণাও দিয়েছিলেন। পরে রেজিনগর বিধানসভা এবং নওদা আসন থেকে দাঁড়ান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই দুই আসনেই এগিয়ে রয়েছেন হুমায়ূন কবির। জানা গেছে, রেজিনগর আসনে ৭১১ ভোটে এবং নওদা আসনে তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খানের চেয়ে ২ হাজার ৮৯০ ভোটে এগিয়ে রয়েছেন হূমায়ুন কবির। ভোট গণনা এখনো চলছে। ফলে ভোট ব্যবধান পরিবর্তন হতে পারে। হুমায়ুন কবির জানিয়েছেন, খুব ভালো রেজাল্ট হবে। আশা করছি দুই আসনেই জিতবো। আমার অনুমান, জয়ের ব্যবধান খুব একটা হেরফের হবে না। ফলাফলের পর সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। ডিডি/কেএএ/

মুর্শিদাবাদে এগিয়ে ‘আম জনতা উন্নয়ন পার্টির’ হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা দুই আসন থেকেই এগিয়ে রয়েছেন ‘আম জনতা উন্নয়ন পার্টির’ প্রতিষ্ঠাতা ও প্রার্থী হুমায়ুন কবীর। তিনি একসময় মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ ছিলেন।

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার হওয়ার পর বাবরি মসজিদের শিলান্যাস করে তোলপাড় ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবির।

এরপর নিজে নতুন দল গঠন করে নাম দে আম জনতা উন্নয়ন পার্টি। বিধানসভার দুটি কেন্দ্রে নিজে দাঁড়াবেন বলে ঘোষণাও দিয়েছিলেন। পরে রেজিনগর বিধানসভা এবং নওদা আসন থেকে দাঁড়ান তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এই দুই আসনেই এগিয়ে রয়েছেন হুমায়ূন কবির। জানা গেছে, রেজিনগর আসনে ৭১১ ভোটে এবং নওদা আসনে তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খানের চেয়ে ২ হাজার ৮৯০ ভোটে এগিয়ে রয়েছেন হূমায়ুন কবির।

ভোট গণনা এখনো চলছে। ফলে ভোট ব্যবধান পরিবর্তন হতে পারে।

হুমায়ুন কবির জানিয়েছেন, খুব ভালো রেজাল্ট হবে। আশা করছি দুই আসনেই জিতবো। আমার অনুমান, জয়ের ব্যবধান খুব একটা হেরফের হবে না। ফলাফলের পর সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow