মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানাল ছাত্রদল

রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। বুধবার  (১৮ ফেব্রুয়ারি) রাতে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলমের দেওয়া এক বার্তায় তারা এ শুভেচ্ছা জানান। ছাত্র দলের সভাপতি আর সাধারণ সম্পাদক বলেন, রমজান মাস আত্মসংযমের, আত্মত্যাগ, পারস্পরিক সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক সুমহান মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম সাধনা, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা এবং সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়। তিনি আরও বলেন, গুনাহ থেকে মুক্ত হয়ে কল্যাণকর জীবন গড়ার পথে উদ্বুদ্ধ করে পবিত্র মাস রমজান। ব্যক্তিগত জীবনের শুদ্ধতার চর্চার এই  ছোঁয়া আসুক আমাদের রাষ্টীয় জীবনেও। রমজানের আলোয় আলোকিত হোক আমাদের প্রাত্যহিক যাপিত জীবন।

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানাল ছাত্রদল

রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

বুধবার  (১৮ ফেব্রুয়ারি) রাতে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলমের দেওয়া এক বার্তায় তারা এ শুভেচ্ছা জানান।

ছাত্র দলের সভাপতি আর সাধারণ সম্পাদক বলেন, রমজান মাস আত্মসংযমের, আত্মত্যাগ, পারস্পরিক সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক সুমহান মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম সাধনা, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা এবং সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।

তিনি আরও বলেন, গুনাহ থেকে মুক্ত হয়ে কল্যাণকর জীবন গড়ার পথে উদ্বুদ্ধ করে পবিত্র মাস রমজান। ব্যক্তিগত জীবনের শুদ্ধতার চর্চার এই  ছোঁয়া আসুক আমাদের রাষ্টীয় জীবনেও। রমজানের আলোয় আলোকিত হোক আমাদের প্রাত্যহিক যাপিত জীবন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow