মৃত্যুবার্ষিকীতে শাফিন আহমেদকে শ্রদ্ধা জানাল আতিফের কনসার্ট

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তিতুল্য শিল্পী ও মাইলস ব্যান্ডের সাবেক ভোকালিস্ট শাফিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছে রাজধানীতে আয়োজিত আতিফ আসলামের কনসার্ট। প্রিয় এই শিল্পীর প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে মাইলসের জনপ্রিয় দুটি গান পরিবেশন করা হলে কনসার্টজুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। আরও পড়ুন বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট, টিকিটের দাম ৫ হাজার দিয়ে শুরু শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার পর শুরু হওয়া কনসার্টের শুরুতেই শাফিন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মঞ্চে উঠে লেভেল ফাইভ ব্যান্ড পরিবেশন করে মাইলসের জনপ্রিয় দুটি গান- ‘জ্বালা জ্বালা’ ও ‘ফিরে দাও আমার প্রেম’। গান দুটি বাজতেই হাজারো দর্শক কণ্ঠ মেলান, অনেকেই মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে প্রিয় শিল্পীর প্রতি সম্মান জানান। কনসার্টে উপস্থিত দর্শকদের অনেকেই জানান, শাফিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে এভাবে তাকে স্মরণ করার উদ্যোগ তাদের আবেগাপ্লুত করেছে। দর্শক তানভীর হাসান বলেন, ‘শাফিন আহমেদের গান শুনেই বড় হয়েছি। “ফিরিয়ে দাও আমার প্রেম” লাইভ শুনে নিজেকে ধরে রাখতে পারিনি। মনে হচ্ছিল, তিনি যেন আমাদের মাঝ

মৃত্যুবার্ষিকীতে শাফিন আহমেদকে শ্রদ্ধা জানাল আতিফের কনসার্ট

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তিতুল্য শিল্পী ও মাইলস ব্যান্ডের সাবেক ভোকালিস্ট শাফিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছে রাজধানীতে আয়োজিত আতিফ আসলামের কনসার্ট। প্রিয় এই শিল্পীর প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে মাইলসের জনপ্রিয় দুটি গান পরিবেশন করা হলে কনসার্টজুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার পর শুরু হওয়া কনসার্টের শুরুতেই শাফিন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মঞ্চে উঠে লেভেল ফাইভ ব্যান্ড পরিবেশন করে মাইলসের জনপ্রিয় দুটি গান- ‘জ্বালা জ্বালা’ ও ‘ফিরে দাও আমার প্রেম’। গান দুটি বাজতেই হাজারো দর্শক কণ্ঠ মেলান, অনেকেই মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে প্রিয় শিল্পীর প্রতি সম্মান জানান।

কনসার্টে উপস্থিত দর্শকদের অনেকেই জানান, শাফিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে এভাবে তাকে স্মরণ করার উদ্যোগ তাদের আবেগাপ্লুত করেছে।

মৃত্যুবার্ষিকীতে শাফিন আহমেদকে শ্রদ্ধা জানাল আতিফের কনসার্ট

দর্শক তানভীর হাসান বলেন, ‘শাফিন আহমেদের গান শুনেই বড় হয়েছি। “ফিরিয়ে দাও আমার প্রেম” লাইভ শুনে নিজেকে ধরে রাখতে পারিনি। মনে হচ্ছিল, তিনি যেন আমাদের মাঝেই আছেন।’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘শ্রদ্ধাঞ্জলির পুরো আয়োজনটি খুব সুন্দর ছিল। সবাই একসঙ্গে গান গাইছিল। মুহূর্তটি সত্যিই মনে রাখার মতো।’

সংগীতপ্রেমী রাফি আহমেদ বলেন, ‘লেভেল ফাইভ অত্যন্ত আন্তরিকভাবে শাফিন আহমেদকে স্মরণ করেছে। এরপর মেঘদলের পরিবেশনা পুরো কনসার্টকে আরও প্রাণবন্ত করে তোলে। এমন আয়োজন দীর্ঘদিন মনে থাকবে।’

মৃত্যুবার্ষিকীতে শাফিন আহমেদকে শ্রদ্ধা জানাল আতিফের কনসার্ট

আয়োজকদের ভাষ্য, দেশের কিংবদন্তি সংগীতশিল্পীদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের প্রতি সম্মান জানানোই ছিল এই বিশেষ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। শাফিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করার মাধ্যমে সেই লক্ষ্যই বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান শাফিন আহমেদ। তার কণ্ঠে গাওয়া অসংখ্য জনপ্রিয় গান আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে আবেদন সৃষ্টি করে। তাই মৃত্যুবার্ষিকীতেও সংগীতপ্রেমীদের আবেগ আর ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকলেন এই কিংবদন্তিতুল্য শিল্পী।

এমএমএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow