মৃত স্বামীকে স্ত্রী গোসল করাতে পারবেন?
প্রশ্ন: মৃত স্বামীকে স্ত্রী গোসল করাতে পারবেন? উত্তর: স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল করাতে পারেন। যেহেতু স্বামী মারা যাওয়ার পরও স্বামীর সঙ্গে স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বজায় থাকে ইদ্দত শেষ হওয়া পর্যন্ত এবং স্বামীর মৃত্যুর পরও স্ত্রী তাকে স্পর্শ করতে পারেন, তাকে দেখতে পারেন। আবদুল্লাহ ইবনে আবু বকর (রা.) বলেন, আবু বকর সিদ্দিকের (রা.) ইন্তেকালের পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস (রা.) তাকে গোসল দিয়েছেন। (মুআত্তা ইমাম মুহাম্মাদ: ৩০৩) সুফিয়ান সাওরি (রহ.) বলেন, স্বামীর ইন্তেকালের পর স্ত্রী তাকে গোসল দিতে পারবে। কেননা সে এখনও স্বামীর ইদ্দতের মধ্যে আছে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৬১১৯) আরও পড়ুন মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ও কাফন পরানোর ফজিলত তবে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল করাতে পারবেন কি না এ বিষয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইমাম আবু হানিফার (রহ.) মতে স্ত্রীর মৃত্যুর পর স্বামীর সাথে তার বৈবাহিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তাই মৃত স্ত্রীকে গোসল করানো স্বামীর জন্য জায়েজ নয়। অন্যান্য অনেক ইমাম বলেন, স্ত্রী জীবিত অবস্থার মতো মৃত্যুর পরও একইরকম মাহরাম থাকেন, তাই স্বামীর তাকে গো
প্রশ্ন: মৃত স্বামীকে স্ত্রী গোসল করাতে পারবেন?
উত্তর: স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল করাতে পারেন। যেহেতু স্বামী মারা যাওয়ার পরও স্বামীর সঙ্গে স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বজায় থাকে ইদ্দত শেষ হওয়া পর্যন্ত এবং স্বামীর মৃত্যুর পরও স্ত্রী তাকে স্পর্শ করতে পারেন, তাকে দেখতে পারেন।
আবদুল্লাহ ইবনে আবু বকর (রা.) বলেন, আবু বকর সিদ্দিকের (রা.) ইন্তেকালের পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস (রা.) তাকে গোসল দিয়েছেন। (মুআত্তা ইমাম মুহাম্মাদ: ৩০৩)
সুফিয়ান সাওরি (রহ.) বলেন, স্বামীর ইন্তেকালের পর স্ত্রী তাকে গোসল দিতে পারবে। কেননা সে এখনও স্বামীর ইদ্দতের মধ্যে আছে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৬১১৯)
তবে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল করাতে পারবেন কি না এ বিষয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইমাম আবু হানিফার (রহ.) মতে স্ত্রীর মৃত্যুর পর স্বামীর সাথে তার বৈবাহিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তাই মৃত স্ত্রীকে গোসল করানো স্বামীর জন্য জায়েজ নয়।
অন্যান্য অনেক ইমাম বলেন, স্ত্রী জীবিত অবস্থার মতো মৃত্যুর পরও একইরকম মাহরাম থাকেন, তাই স্বামীর তাকে গোসল করাতে কোনো সমস্যা নেই।
দলিল হিসেবে তারা উল্লেখ করেন, আলী (রা.) ফাতেমার (রা.) মৃত্যুর পর তাকে গোসল করিয়েছিলেন। এ ছাড়া আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে উল্লিখিত রয়েছে তিনি একবার অসুস্থ হয়ে পড়লে নবীজি তাকে বলেছিলেন, আমার আগে তোমার মৃত্যু হলে আমি তোমাকে গোসল করাবো ও কাফন পরাবো। (সুনানে ইবনে মাজা: ১৪৬৫)

মৃত ব্যক্তিকে গোসল দেয়ার পদ্ধতি
ওএফএফ
What's Your Reaction?
