মৃধা আলাউদ্দিনের দুটি কবিতা
আমার বহ্নিজ্বালা সন্ধ্যা নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছিল স্বচ্ছ, সুন্দর ফটিকচাঁদ আমি নামলাম খানিকটা জলের বিছানায়, জলে… কিন্তু তখনও জ্বলছিলো আমার বহ্নিজ্বালা— নদীর পানিও নেভাতে পারে না কোনো কোনো আগুন… কিন্তু মানুষতো এটাও জানে— মেঘ কেটে গেলে আকাশে ওঠে রোদের ঝিলিক… ফুরফুরে ফটিকচাঁদ গাঢ় অন্ধকারে ভেসে যাচ্ছে প্লাবনপিড়িত কৃষকের ধান-পাট বন্যার বানের জলে একটা অচেনা বেদনা আমাকে বিচলিত করে। খণ্ড-বিখণ্ড— আমি দ্বিখণ্ডিত হয়ে যাই। সাগরে দুলতে থাকা কচুরিপানার মতো আমি কেবলই ঘুরপাক খাচ্ছিলাম নির্জন দুপুরে একা… এতোকিছু পরেও রাত্রিরে চোখ মেলে দেখি আমার সামনে ভেসে যাচ্ছে সোনালি রৌদ্দুর, ফুরফুরে ফটিকচাঁদ…
আমার বহ্নিজ্বালা
সন্ধ্যা নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছিল স্বচ্ছ, সুন্দর ফটিকচাঁদ
আমি নামলাম খানিকটা জলের বিছানায়, জলে…
কিন্তু তখনও জ্বলছিলো আমার বহ্নিজ্বালা—
নদীর পানিও নেভাতে পারে না কোনো কোনো আগুন…
কিন্তু মানুষতো এটাও জানে— মেঘ কেটে গেলে আকাশে ওঠে রোদের ঝিলিক…
ফুরফুরে ফটিকচাঁদ
গাঢ় অন্ধকারে ভেসে যাচ্ছে প্লাবনপিড়িত কৃষকের ধান-পাট বন্যার বানের জলে
একটা অচেনা বেদনা আমাকে বিচলিত করে। খণ্ড-বিখণ্ড— আমি দ্বিখণ্ডিত হয়ে যাই।
সাগরে দুলতে থাকা কচুরিপানার মতো আমি কেবলই ঘুরপাক খাচ্ছিলাম নির্জন দুপুরে একা…
এতোকিছু পরেও রাত্রিরে চোখ মেলে দেখি আমার সামনে ভেসে যাচ্ছে সোনালি রৌদ্দুর, ফুরফুরে ফটিকচাঁদ…
What's Your Reaction?