মেকআপ রুমে মনামীর উষ্ণ লুক ভাইরাল

মেকআপ রুমের আয়নার সামনে, হাতে ধোঁয়া ওঠা কফির কাপ, আর সেখানেই যেন নিজের আলাদা এক গ্ল্যামার দুনিয়া তৈরি করেছেন টালিউড অভিনেত্রী মনামী ঘোষ। অভিনয়ের পাশাপাশি স্টাইল স্টেটমেন্টের জন্যও আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার ভক্তদের সামনে ধরা দিলেন একেবারে ক্যাজুয়াল অথচ আবেদনময়ী লুকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সাহসী ও পরীক্ষাধর্মী ফ্যাশনে নজর কাড়েন মনামী। কখনো ফিউশন, কখনো গ্ল্যামারাস ওয়েস্টার্ন, আবার কখনো একদম মিনিমাল সাজ, প্রতিবারই নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে ছোট্ট করে লিখেছেন, ‘আফটার কফি…’। আর সেই ক্যাপশনের মতোই ছবিগুলোতেও ধরা পড়েছে কফির পরের উচ্ছ্বাস আর আত্মবিশ্বাসী এক মুড। আরও পড়ুন:  জেন-জি ভাইবে উষ্ণতা ছড়াচ্ছেন মনামী রাজকীয় নীল গাউনে নজরকাড়া নুসরাত তবে ছবিগুলো কোনো বিলাসবহুল ক্যাফের নয়। বরং নিজের মেকআপ রুমেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। শুটিংয়ের প্রস্তুতির ফাঁকে কাটানো কিছু নির্ভার মুহূর্ত যেন ফ্রেমে ফ্রেমে জীবন্ত হয়ে উঠেছে। কোথাও হাতে মেকআপ ব্রাশ, কোথাও আয়নার সামনে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকা

মেকআপ রুমে মনামীর উষ্ণ লুক ভাইরাল

মেকআপ রুমের আয়নার সামনে, হাতে ধোঁয়া ওঠা কফির কাপ, আর সেখানেই যেন নিজের আলাদা এক গ্ল্যামার দুনিয়া তৈরি করেছেন টালিউড অভিনেত্রী মনামী ঘোষ। অভিনয়ের পাশাপাশি স্টাইল স্টেটমেন্টের জন্যও আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার ভক্তদের সামনে ধরা দিলেন একেবারে ক্যাজুয়াল অথচ আবেদনময়ী লুকে।

মেকআপ রুমে মনামীর উষ্ণ লুক ভাইরালসামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সাহসী ও পরীক্ষাধর্মী ফ্যাশনে নজর কাড়েন মনামী। কখনো ফিউশন, কখনো গ্ল্যামারাস ওয়েস্টার্ন, আবার কখনো একদম মিনিমাল সাজ, প্রতিবারই নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।

মেকআপ রুমে মনামীর উষ্ণ লুক ভাইরালসম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে ছোট্ট করে লিখেছেন, ‘আফটার কফি…’। আর সেই ক্যাপশনের মতোই ছবিগুলোতেও ধরা পড়েছে কফির পরের উচ্ছ্বাস আর আত্মবিশ্বাসী এক মুড।

আরও পড়ুন: 

তবে ছবিগুলো কোনো বিলাসবহুল ক্যাফের নয়। বরং নিজের মেকআপ রুমেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। শুটিংয়ের প্রস্তুতির ফাঁকে কাটানো কিছু নির্ভার মুহূর্ত যেন ফ্রেমে ফ্রেমে জীবন্ত হয়ে উঠেছে। কোথাও হাতে মেকআপ ব্রাশ, কোথাও আয়নার সামনে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকা, সব মিলিয়ে ছবিগুলোতে ছিল স্বতঃস্ফূর্ত এক আবহ।

মেকআপ রুমে মনামীর উষ্ণ লুক ভাইরালএই ফটোশুটে মনামীকে দেখা গেছে লাল রঙের স্ট্র্যাপলেস বডিকন ড্রেসে। পোশাকটির নীল স্ট্রাইপ ডিটেলিং পুরো লুককে দিয়েছে আলাদা মাত্রা। সাহসী রঙের এই কম্বিনেশন একদিকে যেমন নজর কাড়ে, অন্যদিকে তেমনই ফুটিয়ে তোলে তার আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব। চুলের স্টাইলেও ছিল নরম গ্ল্যামারের ছোঁয়া। মাঝ সিঁথি করে খোলা রাখা ঢেউখেলানো চুলের সঙ্গে ন্যুড টোনের মেকআপ এবং বোল্ড আইলাইনার পুরো সাজকে করেছে আরও আকর্ষণীয়। অতিরিক্ত জাঁকজমক ছাড়াই কীভাবে একটি স্টেটমেন্ট লুক তৈরি করা যায়, সেটাই যেন দেখিয়ে দিলেন তিনি।

মেকআপ রুমে মনামীর উষ্ণ লুক ভাইরালছবিগুলোর আরেকটি আকর্ষণ ছিল মনামীর অভিব্যক্তি। কোথাও তিনি খুনসুটিতে মেতে উঠেছেন, কোথাও আবার নীল পাথরের লকেটটির দিকে তাকিয়ে আছেন গভীর মনোযোগে। তার এই স্বাভাবিক ভঙ্গিগুলো ছবিগুলোকে আরও জীবন্ত করে তুলেছে।

মেকআপ রুমে মনামীর উষ্ণ লুক ভাইরালমেকআপ টেবিলে ছড়িয়ে থাকা প্রসাধনী, পাশে রাখা কফির কাপ আর প্রস্তুতির ব্যস্ততা, সব মিলিয়ে যেন এই ছবিগুলো বলছে কাজের ফাঁকেও নিজের জন্য কিছু সময় বের করে নেওয়ার গল্প। ব্যস্ততার মধ্যেও ছোট ছোট মুহূর্ত কীভাবে বিশেষ হয়ে উঠতে পারে, মনামীর এই পোস্ট যেন সেটিই মনে করিয়ে দেয়। সব মিলিয়ে, মেকআপ রুমের একান্ত সময়কেও ফ্যাশনের অংশ বানিয়ে আবারও আলোচনায় উঠে এলেন মনামী ঘোষ।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow