মেক্সিকোতে বিদায়ী রাষ্ট্রদূত আনসারীর সম্মানে ইফতার ও নৈশভোজ
ঢাকায় ফেরত যাওয়ার প্রাক্কালে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশ মিশনের সহকর্মীদের সম্মানে এক বিদায়ী ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। শুক্রবার (১৩ মার্চ) অনুষ্ঠানে আইভেরি কোস্ট, ভারত, পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ছাড়াও ইরাক, আজারবাইজান এবং কয়েকটি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা যোগ দেন। আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত কূটনীতিকরা রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান, কারণ তিনি শিগগিরই মেক্সিকোতে তার দায়িত্বকাল শেষ করে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। অতিথিদের স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত মুশফিক মেক্সিকোতে তার দায়িত্ব পালনকালে বিভিন্ন দেশের কূটনীতিকদের সহযোগিতা, বন্ধুত্ব ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মেক্সিকোতে কূটনৈতিক সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর বাংলাদেশে সম্প্রতি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নি
ঢাকায় ফেরত যাওয়ার প্রাক্কালে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশ মিশনের সহকর্মীদের সম্মানে এক বিদায়ী ইফতার ও নৈশভোজের আয়োজন করেন।
শুক্রবার (১৩ মার্চ) অনুষ্ঠানে আইভেরি কোস্ট, ভারত, পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ছাড়াও ইরাক, আজারবাইজান এবং কয়েকটি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা যোগ দেন।
আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত কূটনীতিকরা রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান, কারণ তিনি শিগগিরই মেক্সিকোতে তার দায়িত্বকাল শেষ করে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
অতিথিদের স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত মুশফিক মেক্সিকোতে তার দায়িত্ব পালনকালে বিভিন্ন দেশের কূটনীতিকদের সহযোগিতা, বন্ধুত্ব ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মেক্সিকোতে কূটনৈতিক সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর বাংলাদেশে সম্প্রতি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্বে বাংলাদেশ এখন একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করেছে। একই সঙ্গে নবনির্বাচিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে, যা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এক আশাব্যঞ্জক সূচনা।
রাষ্ট্রদূত মুশফিক তার সময়কালে সার্বিক সহযোগিতার জন্য মেক্সিকোর সরকার, জনগণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বল্প নোটিশে এই আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত মুশফিক।
কূটনৈতিক কোরের ডিন এবং আইভেরি কোস্টের রাষ্ট্রদূত তার বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর কূটনৈতিক দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করেন এবং মেক্সিকোতে তার দায়িত্বকালে কূটনৈতিক সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও গঠনমূলক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতার ও বিভিন্ন দেশীয় খাবার পরিবেশন করা হয়।
What's Your Reaction?