মেগা প্রকল্পে অপচয় নয়, জনগণের সুফল নিশ্চিতের নির্দেশ সেতুমন্ত্রীর

যথাযথ বিশ্লেষণ ছাড়া বড় প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থ অপচয় করতে চায় না সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, যে কোনো প্রকল্পের সুফল সরাসরি জনগণের কাছে পৌঁছাতে হবে। মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, আগের সরকারের মতো পরিকল্পনাহীনভাবে মেগা প্রকল্প নেওয়ার ফলে জনগণের অর্থ অপচয় হয়েছে। বর্তমান সরকার সেই ধারা থেকে সরে এসে বাস্তবসম্মত পরিকল্পনা ও প্রয়োজনীয়তা যাচাই করে প্রকল্প গ্রহণ করতে চায়। তিনি জোর দিয়ে বলেন, কেবল কাগজে-কলমে লাভ দেখালেই হবে না, প্রকল্পের বাস্তব সুফল যেন সাধারণ মানুষ ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। জনগণের করের অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা সর্বোচ্চ গুরুত্ব পাবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে। কাজের মাধ্যমে এই নেতিবাচক ধারণা দূর করতে হবে। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি প্রকল্প এমন

মেগা প্রকল্পে অপচয় নয়, জনগণের সুফল নিশ্চিতের নির্দেশ সেতুমন্ত্রীর

যথাযথ বিশ্লেষণ ছাড়া বড় প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থ অপচয় করতে চায় না সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, যে কোনো প্রকল্পের সুফল সরাসরি জনগণের কাছে পৌঁছাতে হবে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আগের সরকারের মতো পরিকল্পনাহীনভাবে মেগা প্রকল্প নেওয়ার ফলে জনগণের অর্থ অপচয় হয়েছে। বর্তমান সরকার সেই ধারা থেকে সরে এসে বাস্তবসম্মত পরিকল্পনা ও প্রয়োজনীয়তা যাচাই করে প্রকল্প গ্রহণ করতে চায়।

তিনি জোর দিয়ে বলেন, কেবল কাগজে-কলমে লাভ দেখালেই হবে না, প্রকল্পের বাস্তব সুফল যেন সাধারণ মানুষ ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। জনগণের করের অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা সর্বোচ্চ গুরুত্ব পাবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে। কাজের মাধ্যমে এই নেতিবাচক ধারণা দূর করতে হবে।

তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি প্রকল্প এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে তা সততা ও জবাবদিহিতার উদাহরণ হয়ে ওঠে।

প্রস্তাবিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পটি সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর উপজেলাকে সরাসরি সংযুক্ত করবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার যানজট কমানো এবং পার্শ্ববর্তী এলাকার সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow