মেঘনায় রেণু পোনা ধরতে গিয়ে যুবক নিখোঁজ
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে বাগদা চিংড়ির রেণু পোনা ধরতে গিয়ে শিপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার নবীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিপন উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাবুলের ছেলে। নিখোঁজ শিপনের সঙ্গী শান্ত জানান, বিকেলে তারা তিনজন মিলে নবীগঞ্জ রাস্তার মাথা এলাকায় মেঘনা নদীতে মইজাল দিয়ে বাগদা চিংড়ির পোনা ধরছিলেন। জাল টানার একপর্যায়ে শিপনের পায়ে জালের রশি আটকে যায়। চিৎকার করে শিপন বিষয়টি তাদের জানালে তারা রশি কাটার ব্যবস্থা করতে দ্রুত তীরের দিকে যান। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই জোয়ারের তীব্র স্রোতে শিপন নদীর গভীরে তলিয়ে যান। শিপনের বাবা বাবুল মিয়া জানান, বিকেল ৪টার দিকে শিপনসহ তিনজন নদীতে মাছ ধরতে যায়। পরে ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি আক্ষেপ করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত তারা ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে বাগদা চিংড়ির রেণু পোনা ধরতে গিয়ে শিপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার নবীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিপন উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাবুলের ছেলে।
নিখোঁজ শিপনের সঙ্গী শান্ত জানান, বিকেলে তারা তিনজন মিলে নবীগঞ্জ রাস্তার মাথা এলাকায় মেঘনা নদীতে মইজাল দিয়ে বাগদা চিংড়ির পোনা ধরছিলেন। জাল টানার একপর্যায়ে শিপনের পায়ে জালের রশি আটকে যায়। চিৎকার করে শিপন বিষয়টি তাদের জানালে তারা রশি কাটার ব্যবস্থা করতে দ্রুত তীরের দিকে যান। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই জোয়ারের তীব্র স্রোতে শিপন নদীর গভীরে তলিয়ে যান।
শিপনের বাবা বাবুল মিয়া জানান, বিকেল ৪টার দিকে শিপনসহ তিনজন নদীতে মাছ ধরতে যায়। পরে ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আক্ষেপ করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত তারা ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চলছে। ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানানো হয়েছে।
What's Your Reaction?