মেজাজ হারালেন কারিশমা কাপুর

বলিউডের নব্বই দশকের হার্টথ্রব কারিশমা কাপুর এবার পাপারাজ্জিদের বিরুদ্ধে রণমূর্তি ধারণ করলেন। পাপারাজ্জিদের জুম লেন্সের অবাধ বিচরণ আর ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ নিয়ে নিজের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিলেন বলিউডের এই  সুন্দরী। জনসমক্ষে স্পষ্ট জানিয়ে দিলেন,সবকিছুর একটা সীমা থাকা উচিত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি একটি শুটিং সেটে পৌঁছালে অভ্যাসবশত কারিশমাকে ঘিরে ধরেন ক্যামেরাম্যানরা। নিয়ম মেনে হাসিমুখে পোজও দেন অভিনেত্রী। কিন্তু বিপত্তি ঘটে যখন তিনি পোজ দেওয়ার জায়গা থেকে সরে যাচ্ছিলেন।  কারিশমা লক্ষ্য করেন, কয়েকজন ক্যামেরাম্যান তাকে পিছন থেকে জুম করে ছবি তোলার চেষ্টা করছেন। বিষয়টি নজর এড়ায়নি তার। তাৎক্ষণিক ঘুরে দাঁড়িয়ে কড়া ভাষায় তিনি বলেন, ‘বেশি জুম করবেন না।’ কারিশমার এই কড়া বার্তার ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় একটি অংশ অভিনেত্রীর এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘আমি একটি ভিডিও দেখেছি যেখানে সিড এবং কিয়ারা একটি অনুষ্ঠানের জন্য পোজ দিচ্ছিলেন। অথচ পাপারাজ্জিরা সিডকে সরিয়ে কিয়ারাকে জুম করছিল। এট

মেজাজ হারালেন কারিশমা কাপুর
বলিউডের নব্বই দশকের হার্টথ্রব কারিশমা কাপুর এবার পাপারাজ্জিদের বিরুদ্ধে রণমূর্তি ধারণ করলেন। পাপারাজ্জিদের জুম লেন্সের অবাধ বিচরণ আর ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ নিয়ে নিজের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিলেন বলিউডের এই  সুন্দরী। জনসমক্ষে স্পষ্ট জানিয়ে দিলেন,সবকিছুর একটা সীমা থাকা উচিত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি একটি শুটিং সেটে পৌঁছালে অভ্যাসবশত কারিশমাকে ঘিরে ধরেন ক্যামেরাম্যানরা। নিয়ম মেনে হাসিমুখে পোজও দেন অভিনেত্রী। কিন্তু বিপত্তি ঘটে যখন তিনি পোজ দেওয়ার জায়গা থেকে সরে যাচ্ছিলেন।  কারিশমা লক্ষ্য করেন, কয়েকজন ক্যামেরাম্যান তাকে পিছন থেকে জুম করে ছবি তোলার চেষ্টা করছেন। বিষয়টি নজর এড়ায়নি তার। তাৎক্ষণিক ঘুরে দাঁড়িয়ে কড়া ভাষায় তিনি বলেন, ‘বেশি জুম করবেন না।’ কারিশমার এই কড়া বার্তার ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় একটি অংশ অভিনেত্রীর এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘আমি একটি ভিডিও দেখেছি যেখানে সিড এবং কিয়ারা একটি অনুষ্ঠানের জন্য পোজ দিচ্ছিলেন। অথচ পাপারাজ্জিরা সিডকে সরিয়ে কিয়ারাকে জুম করছিল। এটা সত্যিই অসম্মানজনক।’ এদিকে ব্যক্তিগত জীবনের এই তিক্ত অভিজ্ঞতার মাঝেই পেশাদার জীবনে দারুণ ছন্দে আছেন কারিশমা। সম্প্রতি ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার সিজন ৫’-এর টিজার প্রকাশ পেয়েছে। সেখানে কারিশমার উপস্থিতি দর্শকদের নস্টালজিক করে তুলেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow