মেট্রোরেলের সঙ্গে মনোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের
রাজধানী ঢাকার যানজট নিরসনে রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা জানান তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকার যানজট নিরসনে ছয়টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা হবে। মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এছাড়া পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার অংশ হিসেবে পুরোনো বাস পর্যায়ক্রমে বৈদ্যুতিক বাস দিয়ে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এমএমএ/কেএসআর
রাজধানী ঢাকার যানজট নিরসনে রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা জানান তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকার যানজট নিরসনে ছয়টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা হবে। মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এছাড়া পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার অংশ হিসেবে পুরোনো বাস পর্যায়ক্রমে বৈদ্যুতিক বাস দিয়ে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এমএমএ/কেএসআর
What's Your Reaction?