মেট্রোরেলের যাত্রীদের সুখবর দিল ডিএমটিসিএল

মেট্রোরেলের যাত্রীদের জন্য আসছে বড় সুখবর। রাতে শেষ ট্রেনের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।  পরিকল্পনা অনুযায়ী, আগামী মাস থেকেই মেট্রোরেলের শেষ ট্রেন রাত ১১টায় ছাড়বে। একই সঙ্গে শেষ ট্রেনের মাঝখানে ২০ মিনিটের বিরতি কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএমটিসিএল সূত্র জানায়, রাতে ট্রেন চলাচলের সময় বাড়াতে চালক বা অপারেটরের সংখ্যা বাড়াতে হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগের কাজ শেষ হয়েছে। তাদের প্রশিক্ষণ চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এরপর নতুন অপারেটরদের দিয়ে ট্রেন চালানো শুরু হবে। এ ছাড়া রাতে ট্রেন চলাচলের সময় বাড়ানো হলে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতির কাজ কীভাবে করা হবে, সেই পরীক্ষা-নিরীক্ষাও চলছে বলে জানা গেছে। এর আগে গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়। তবে যাত্রীসংখ্যা ১০ হাজারের মতো বেড়ে যাওয়ায় এখনো মেট্রোরেলে ভিড় হচ্ছে প্রচুর।

মেট্রোরেলের যাত্রীদের সুখবর দিল ডিএমটিসিএল

মেট্রোরেলের যাত্রীদের জন্য আসছে বড় সুখবর। রাতে শেষ ট্রেনের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

পরিকল্পনা অনুযায়ী, আগামী মাস থেকেই মেট্রোরেলের শেষ ট্রেন রাত ১১টায় ছাড়বে। একই সঙ্গে শেষ ট্রেনের মাঝখানে ২০ মিনিটের বিরতি কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, রাতে ট্রেন চলাচলের সময় বাড়াতে চালক বা অপারেটরের সংখ্যা বাড়াতে হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগের কাজ শেষ হয়েছে। তাদের প্রশিক্ষণ চলবে ২৬ আগস্ট পর্যন্ত।

এরপর নতুন অপারেটরদের দিয়ে ট্রেন চালানো শুরু হবে। এ ছাড়া রাতে ট্রেন চলাচলের সময় বাড়ানো হলে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতির কাজ কীভাবে করা হবে, সেই পরীক্ষা-নিরীক্ষাও চলছে বলে জানা গেছে।

এর আগে গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়। তবে যাত্রীসংখ্যা ১০ হাজারের মতো বেড়ে যাওয়ায় এখনো মেট্রোরেলে ভিড় হচ্ছে প্রচুর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow