মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর, নতুন সময়সূচী প্রকাশ

রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর। যাত্রীসেবা আরও সহজ করতে রাতের বেলায় উভয় প্রান্তে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন সময়সূচি রোববার (৭ জুন) থেকে কার্যকর হবে। এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের তথ্যমতে, নতুন সময়সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী শেষ মেট্রোরেল রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। বর্তমানে এ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা শুরু করে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ মেট্রোরেল ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা বর্তমানে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের চলাচলের সময় বাড়ানোর আগে গত এক মাস ধরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এর ভিত্তিতেই নতুন সময়সূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে বর্ধিত ২০ মিনিট সময়ে মাত্র একটি করে অতিরিক্ত যাত্রা পরিচালনা করা হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলের দিকে এবং আরেকটি ট্রেন উত্তরার দিকে চলাচল করবে। ফলে ওই সময়ে এক ট্রেনের পর আরেক ট্রেনের মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে। ডিএমটিসিএলের পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) নজরুল ইস

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর, নতুন সময়সূচী প্রকাশ

রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর। যাত্রীসেবা আরও সহজ করতে রাতের বেলায় উভয় প্রান্তে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন সময়সূচি রোববার (৭ জুন) থেকে কার্যকর হবে।

এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের তথ্যমতে, নতুন সময়সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী শেষ মেট্রোরেল রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। বর্তমানে এ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা শুরু করে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ মেট্রোরেল ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা বর্তমানে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের চলাচলের সময় বাড়ানোর আগে গত এক মাস ধরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এর ভিত্তিতেই নতুন সময়সূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে প্রাথমিকভাবে বর্ধিত ২০ মিনিট সময়ে মাত্র একটি করে অতিরিক্ত যাত্রা পরিচালনা করা হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলের দিকে এবং আরেকটি ট্রেন উত্তরার দিকে চলাচল করবে। ফলে ওই সময়ে এক ট্রেনের পর আরেক ট্রেনের মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে।

ডিএমটিসিএলের পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) নজরুল ইসলাম বলেন, রাতের বেলায় উভয় দিক থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, রোববার থেকেই নতুন সময়সূচি অনুযায়ী সেবা চালু হবে।

বর্তমানে প্রতিদিন সকালে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছেড়ে যায় সকাল সাড়ে ৬টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরাগামী প্রথম মেট্রোরেল যাত্রা শুরু করে সকাল ৭টা ১৫ মিনিটে। তবে আপাতত সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow