মেনন বললেন ‘আমি নির্দোষ’, ন্যায়বিচার চাইলেন কামরুল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। আর ন্যায়বিচার দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেখানে তারা এসব দাবি করেন। এদিন ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ জুন দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের শুনানি নিয়ে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালপর বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদেশের সময় রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, আবদুস সাত্তার পালোয়ান, মঈনুল ক

মেনন বললেন ‘আমি নির্দোষ’, ন্যায়বিচার চাইলেন কামরুল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। আর ন্যায়বিচার দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেখানে তারা এসব দাবি করেন।

এদিন ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ জুন দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের শুনানি নিয়ে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালপর বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদেশের সময় রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, আবদুস সাত্তার পালোয়ান, মঈনুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় ট্রাইব্যুনালে মেনন বলেন, ‘আমি নির্দোষ। ন্যায়বিচার চাই।’ আর অভিযোগ মিথ্যা, বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মো. কামরুল ইসলাম ন্যায়বিচার প্রার্থনা করেন।

পরে আসামিপক্ষের অব্যাহতি আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশসহ সূচনা বক্তব্যের জন্য আগামী ৯ জুন দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

এফএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow