মেসির অবসর নিয়ে মুখ খুললেন লিওনেল স্কালোনি
আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল নানা জল্পনা। তবে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আর্জেন্টাইন মহাতারকা বিশ্বকাপে অংশ নিচ্ছেন। কিন্তু বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যাবে কি না-সেই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলতে পারে। আমরা জানি সে কেমন খেলোয়াড়। তাই ষষ্ঠবারের মতো বিশ্বকাপে তাকে দেখতে অবাক হওয়ার কিছু নেই।’
স্ক্যালোনির মতে, অসংখ্য রেকর্ড ও শিরোপা জয়ের পরও মেসির ফুটবলের প্রতি আবেগ ও জয়ের ক্ষুধা একটুও কমেনি। তিনি বলেন, ‘মেসি সবসময় সেরা থাকতে চায়। সে প্রতিনিয়ত প্রমাণ করে যে আরও কিছু অর্জন করার তাড়না তার মধ্যে রয়েছে।’
বিশ্বকাপের ব্যস্ত সূচিতে ৩৮ বছর বয়সী মেসির শারীরিক চাপ কীভাবে সামলানো হবে, সে বিষয়েও কথা বলেছেন আর্জেন্টিনা কোচ। স্কালোনির ভাষ্য, মেসির ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না; বরং তার সঙ্গে আলোচনা করেই সবকিছু নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ‘আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মেসির সঙ্গে কথা বলি। ওর মতামতকে গুরুত্ব দিই। এভাবেই হওয়া উচিত। দেশের জন্য
আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল নানা জল্পনা। তবে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আর্জেন্টাইন মহাতারকা বিশ্বকাপে অংশ নিচ্ছেন। কিন্তু বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যাবে কি না-সেই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলতে পারে। আমরা জানি সে কেমন খেলোয়াড়। তাই ষষ্ঠবারের মতো বিশ্বকাপে তাকে দেখতে অবাক হওয়ার কিছু নেই।’
স্ক্যালোনির মতে, অসংখ্য রেকর্ড ও শিরোপা জয়ের পরও মেসির ফুটবলের প্রতি আবেগ ও জয়ের ক্ষুধা একটুও কমেনি। তিনি বলেন, ‘মেসি সবসময় সেরা থাকতে চায়। সে প্রতিনিয়ত প্রমাণ করে যে আরও কিছু অর্জন করার তাড়না তার মধ্যে রয়েছে।’
বিশ্বকাপের ব্যস্ত সূচিতে ৩৮ বছর বয়সী মেসির শারীরিক চাপ কীভাবে সামলানো হবে, সে বিষয়েও কথা বলেছেন আর্জেন্টিনা কোচ। স্কালোনির ভাষ্য, মেসির ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না; বরং তার সঙ্গে আলোচনা করেই সবকিছু নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ‘আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মেসির সঙ্গে কথা বলি। ওর মতামতকে গুরুত্ব দিই। এভাবেই হওয়া উচিত। দেশের জন্য মেসি অনেক ত্যাগ স্বীকার করেছে এবং অসাধারণ অবদান রেখেছে।’
এদিকে, কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলনে মেসিকে মূল দলের বাইরে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেছে। জানা গেছে, তিনি এখনও হ্যামস্ট্রিং সমস্যার প্রভাব কাটিয়ে উঠছেন এবং পেশির ক্লান্তিও রয়েছে। ফিজিওথেরাপি দলের তত্ত্বাবধানে অনুশীলন করছেন তিনি। তবে দলের মেডিকেল সূত্রে জানা গেছে, মেসিসহ চোটে থাকা অন্য খেলোয়াড়দের শারীরিক অবস্থা সন্তোষজনক রয়েছে।
বিশ্বকাপের পর মেসি অবসর নেবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। তবে স্কালোনির বক্তব্যে স্পষ্ট, আর্জেন্টিনা দলে মেসির ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি থাকবে মেসির নিজের হাতেই।