মেসির ভেলকি
সিবগাতুর রহমান স্বপ্নে ম্যারাডোনা,নাই যার তুলনা।তারই এক শিষ্য,কাঁপাইছে বিশ্ব। লিওনেল আন্দ্রেস,মেসিই লাগে বেশ।দেখে তার ভেলকি,বুঝবেই খেল কী! এক দুই তিন রে,মেসিময় দিন রে।ফুল যেন হাসিটা,জাদুকর মেসিটা। ভ্রমরের আনন্দে,ফড়িংয়ের ছন্দে—বল নিয়ে ঢুকবে,কেউ নাই রুখবে। সকলে কুপোকাত,এ যেন ডালভাত।তিনটাতে হ্যাটট্রিক,এইবার হলো ঠিক। সবাইকে ছাড়িয়ে,একা ওই দাঁড়িয়ে।যেন তরু পুঁই সে,চাঁদটাকে ছুঁইছে। আরও পড়ুন আষাঢ়ে অভিমান এসইউ
সিবগাতুর রহমান
স্বপ্নে ম্যারাডোনা,
নাই যার তুলনা।
তারই এক শিষ্য,
কাঁপাইছে বিশ্ব।
লিওনেল আন্দ্রেস,
মেসিই লাগে বেশ।
দেখে তার ভেলকি,
বুঝবেই খেল কী!
এক দুই তিন রে,
মেসিময় দিন রে।
ফুল যেন হাসিটা,
জাদুকর মেসিটা।
ভ্রমরের আনন্দে,
ফড়িংয়ের ছন্দে—
বল নিয়ে ঢুকবে,
কেউ নাই রুখবে।
সকলে কুপোকাত,
এ যেন ডালভাত।
তিনটাতে হ্যাটট্রিক,
এইবার হলো ঠিক।
সবাইকে ছাড়িয়ে,
একা ওই দাঁড়িয়ে।
যেন তরু পুঁই সে,
চাঁদটাকে ছুঁইছে।

আষাঢ়ে অভিমান
এসইউ
What's Your Reaction?