মেহনতি মানুষের সঙ্গে যুবদল নেতা রাফিজের ব্যতিক্রমী ইফতার
সমাজের ছিন্নমূল, অসহায়, মেহনতি মানুষদের নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাফিজুল হাই (রাফিজ)। বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় রাফিজুল হাই (রাফিজ) বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আধুনিক-বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেহনতি মানুষের সাথে খোলা আকাশের নিচে আজকের এই ইফতার তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরো বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে শুধু প্রধানমন্ত্রী একা চেষ্টা করলে হবে না, আমাদের সকলকে আরাম-আয়েশ ত্যাগ করে জাতি-বর্ণ নির্বিশেষে প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসতে হবে; নিষ্পেষিত এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
সমাজের ছিন্নমূল, অসহায়, মেহনতি মানুষদের নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাফিজুল হাই (রাফিজ)।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় রাফিজুল হাই (রাফিজ) বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আধুনিক-বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেহনতি মানুষের সাথে খোলা আকাশের নিচে আজকের এই ইফতার তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরো বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে শুধু প্রধানমন্ত্রী একা চেষ্টা করলে হবে না, আমাদের সকলকে আরাম-আয়েশ ত্যাগ করে জাতি-বর্ণ নির্বিশেষে প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসতে হবে; নিষ্পেষিত এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
What's Your Reaction?