মেহেরপুর সীমান্তে রাস্তা পাকাকরণ ঘিরে উত্তেজনা

মেহেরপুরের গাংনীতে কাজীপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশ অংশে রাস্তা পাকাকরণের কাজ চলাকালে বিএসএফের বাধা দেওয়া ঘটনাকে কেন্দ্রে করে এ উত্তেজনা সৃষ্টি হয় বলে জানা গেছে। রোববার (২৮ জুন) দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার-৭-এর সাব-পিলার সংলগ্ন কাজীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে কাজীপুর বিজিবি ক্যাম্প থেকে ৮ বীর মুক্তিযোদ্ধার কবর পর্যন্ত মাটির রাস্তা ইট বিছিয়ে পাকাকরণের কাজ চলছিল। এ সময় ভারতের নদীয়া জেলার গান্ধীনা ক্যাম্পের কয়েকজন বিএসএফ সদস্য সীমান্তের কাছে এসে শ্রমিকদের কাজ বন্ধ করতে বলেন। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে বিএসএফ সদস্যদের বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের প্রতিবাদ জানালে তারা নিজ সীমান্তে ফিরে যায়। কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা হওয়ায় স্থানীয়দের চলাচল এবং কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হতো। সেই সমস্যা সমাধানে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কাজ চলাকালে বিএসএফ বাধা দেওয়ায় সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কাজীপুর ইউনিয়ন

মেহেরপুর সীমান্তে রাস্তা পাকাকরণ ঘিরে উত্তেজনা

মেহেরপুরের গাংনীতে কাজীপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশ অংশে রাস্তা পাকাকরণের কাজ চলাকালে বিএসএফের বাধা দেওয়া ঘটনাকে কেন্দ্রে করে এ উত্তেজনা সৃষ্টি হয় বলে জানা গেছে।

রোববার (২৮ জুন) দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার-৭-এর সাব-পিলার সংলগ্ন কাজীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে কাজীপুর বিজিবি ক্যাম্প থেকে ৮ বীর মুক্তিযোদ্ধার কবর পর্যন্ত মাটির রাস্তা ইট বিছিয়ে পাকাকরণের কাজ চলছিল। এ সময় ভারতের নদীয়া জেলার গান্ধীনা ক্যাম্পের কয়েকজন বিএসএফ সদস্য সীমান্তের কাছে এসে শ্রমিকদের কাজ বন্ধ করতে বলেন। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে বিএসএফ সদস্যদের বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের প্রতিবাদ জানালে তারা নিজ সীমান্তে ফিরে যায়।

কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা হওয়ায় স্থানীয়দের চলাচল এবং কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হতো। সেই সমস্যা সমাধানে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কাজ চলাকালে বিএসএফ বাধা দেওয়ায় সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন বলেন, সীমান্ত ঘেঁষা হওয়ায় অতীতেও একাধিকবার এ রাস্তা উন্নয়নের উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, রাস্তার অবস্থান বাংলাদেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে যথেষ্ট দূরে। প্রতি বছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে প্রশাসন ও সাধারণ মানুষ এ ৮ বীর মুক্তিযোদ্ধার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। তাই এ ধরনের বাধা অযৌক্তিক এবং আন্তর্জাতিক সীমান্ত আইন পরিপন্থি বলেও মন্তব্য করেন তিনি।

তবে বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে বিজিবি। কাজীপুর কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, বিএসএফ রাস্তা নির্মাণকাজে বাধা দিয়েছে—এমন তথ্য তার কাছে আনুষ্ঠানিকভাবে নেই, তবে বিষয়টি তিনি শুনেছেন।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল জানান, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার বিধান রয়েছে। বিষয়টির সমাধানে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানাতে বিজিবি উদ্যোগ নিয়েছে।

তবে তিনি বলেন, রাস্তা নির্মাণকাজে বিএসএফ বাধা দিয়েছে—এ অভিযোগ সঠিক নয় বলে তাদের প্রাথমিক ধারণা।

আসিফ ইকবাল/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow