মেয়াদোত্তীর্ণ ঋণে দণ্ড সুদ কমালো বাংলাদেশ ব্যাংক
ঋণের কিস্তি সময়মতো পরিশোধে ব্যর্থ গ্রাহকদের জন্য বড় স্বস্তি দিল বাংলাদেশ ব্যাংক। মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপিত দণ্ড সুদের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশে বিনিয়োগ কার্যক্রম বাড়ানো, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যের ব্যয় কমাতেই দণ্ড সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, কোনো ঋণ বা ঋণের কিস্তি সম্পূর্ণ কিংবা আংশিকভাবে মেয়াদোত্তীর্ণ (ওভারডিউ) হলে চলমান ঋণ ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে বকেয়া কিস্তির ওপর সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে। এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা নির্দেশনায় ব্যাংকগুলোকে একই ধরনের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত দণ্ড সুদ আরোপের সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সার্কুলারের মাধ্যমে সেই নির
ঋণের কিস্তি সময়মতো পরিশোধে ব্যর্থ গ্রাহকদের জন্য বড় স্বস্তি দিল বাংলাদেশ ব্যাংক। মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপিত দণ্ড সুদের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশে বিনিয়োগ কার্যক্রম বাড়ানো, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যের ব্যয় কমাতেই দণ্ড সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, কোনো ঋণ বা ঋণের কিস্তি সম্পূর্ণ কিংবা আংশিকভাবে মেয়াদোত্তীর্ণ (ওভারডিউ) হলে চলমান ঋণ ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে বকেয়া কিস্তির ওপর সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে।
এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা নির্দেশনায় ব্যাংকগুলোকে একই ধরনের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত দণ্ড সুদ আরোপের সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সার্কুলারের মাধ্যমে সেই নির্দেশনা সংশোধন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং নতুন এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
What's Your Reaction?