মে দিবসে আরণ্যক-বটতলার দিনভর আয়োজন

মহান মে দিবসকে ঘিরে রাজধানীতে থাকছে নাট্যাঙ্গনের জমজমাট আয়োজন। বরাবরের মতো এবারও দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে আরণ্যক নাট্যদল। পাশাপাশি শিশুতোষ নাটকের বিশেষ প্রদর্শনী নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে নাট্যদল বটতলা। আগামী ১ মে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে আরণ্যকের আয়োজনের প্রথম পর্ব। এতে থাকবে মে দিবসের গান, আবৃত্তি, বাউল সংগীত এবং একটি আলোচনা সভা। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। একই পর্বে মান্নান হীরা রচিত ও নির্দেশিত পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মঞ্চস্থ হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শুরু হবে দ্বিতীয় পর্ব। এখানে সংগীত পরিবেশনার পর মঞ্চে উঠবে আরণ্যকের জনপ্রিয় নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। এ আয়োজন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও প্রকাশিত হবে ‘মে দিবসের কাগজ’। অন্যদিকে মে দিবস উপলক্ষে নাট্যদল বটতলা আয়োজন করেছে শিশুতোষ নাটক ‘বন্যথেরিয়াম’-এর দুটি প্রদর্শনী। বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল ৪টা ৩০ মি

মে দিবসে আরণ্যক-বটতলার দিনভর আয়োজন

মহান মে দিবসকে ঘিরে রাজধানীতে থাকছে নাট্যাঙ্গনের জমজমাট আয়োজন। বরাবরের মতো এবারও দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে আরণ্যক নাট্যদল। পাশাপাশি শিশুতোষ নাটকের বিশেষ প্রদর্শনী নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে নাট্যদল বটতলা।

আগামী ১ মে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে আরণ্যকের আয়োজনের প্রথম পর্ব। এতে থাকবে মে দিবসের গান, আবৃত্তি, বাউল সংগীত এবং একটি আলোচনা সভা। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

একই পর্বে মান্নান হীরা রচিত ও নির্দেশিত পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মঞ্চস্থ হবে।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শুরু হবে দ্বিতীয় পর্ব। এখানে সংগীত পরিবেশনার পর মঞ্চে উঠবে আরণ্যকের জনপ্রিয় নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। এ আয়োজন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও প্রকাশিত হবে ‘মে দিবসের কাগজ’।

অন্যদিকে মে দিবস উপলক্ষে নাট্যদল বটতলা আয়োজন করেছে শিশুতোষ নাটক ‘বন্যথেরিয়াম’-এর দুটি প্রদর্শনী। বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে নাটকটি। সুকুমার রায়ের ‘হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি’ অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ইভান রিয়াজ।

নাটকটির গল্পে উঠে এসেছে এক অদ্ভুত প্রাণিকে ঘিরে মানুষের লোভ, ব্যবসায়িক মনোভাব এবং প্রকৃতি ধ্বংসের প্রবণতা। বিনোদনের পাশাপাশি এতে রয়েছে পরিবেশ ও মানবিক বার্তা, যা শিশুদের পাশাপাশি বড়দেরও ভাবাবে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow