মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর

কুমিল্লার বরুড়া উপজেলায় মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ফারজানা আক্তার। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার গালিমপুর ইউনিয়নের খামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান সদর দক্ষিণ শিকারপুর যাত্রাপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনের চাকায় ফারজানা আক্তারের বোরকা পেঁচিয়ে যায়। এতে মুহূর্তেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক হাবিবুর রহমান। স্বামী-স্ত্রী দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। স্থানীয়রা দ্রুত ফারজানা আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান তার স্ত্রীকে নিয়ে কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেলযোগে ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ গ্রাম যাত্রাপুরে ফেরার পথে গালিমপুর ইউনিয়নের খামারবাড়ি এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। বরুড়া থানার ওসি আজহার উ

মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর
কুমিল্লার বরুড়া উপজেলায় মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ফারজানা আক্তার। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার গালিমপুর ইউনিয়নের খামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান সদর দক্ষিণ শিকারপুর যাত্রাপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনের চাকায় ফারজানা আক্তারের বোরকা পেঁচিয়ে যায়। এতে মুহূর্তেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক হাবিবুর রহমান। স্বামী-স্ত্রী দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। স্থানীয়রা দ্রুত ফারজানা আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান তার স্ত্রীকে নিয়ে কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেলযোগে ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ গ্রাম যাত্রাপুরে ফেরার পথে গালিমপুর ইউনিয়নের খামারবাড়ি এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। বরুড়া থানার ওসি আজহার উদ্দিন বলেন, মোটরসাইকেল চালানোর সময় পেছনে বসা স্ত্রীর বোরকা চাকার সঙ্গে আটকে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow