মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মীর মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় সুপন চাকমা (৩৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মানিকছড়ি থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গচ্ছাবিল রেজুর দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুপেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়নের কালারাম পাড়া এলাকার বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ এনজিও’র মানিকছড়ি শাখায় ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনকালে উপজেলার গচ্ছাবিল রেজুর দোকান সংলগ্ন গ্রামীণ সরু পথ দিয়ে যাওয়ার সময় সুপন চাকমার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় তিনি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মীর মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় সুপন চাকমা (৩৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মানিকছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গচ্ছাবিল রেজুর দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুপেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়নের কালারাম পাড়া এলাকার বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ এনজিও’র মানিকছড়ি শাখায় ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনকালে উপজেলার গচ্ছাবিল রেজুর দোকান সংলগ্ন গ্রামীণ সরু পথ দিয়ে যাওয়ার সময় সুপন চাকমার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় তিনি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow