মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের আনন্দবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হলেও অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় দুই আরোহীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, নিহতদের একজন আসাদুল (৫০)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় দুজন একই মোটরসাইকেলে ছিলেন। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শনসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের আনন্দবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হলেও অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় দুই আরোহীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, নিহতদের একজন আসাদুল (৫০)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় দুজন একই মোটরসাইকেলে ছিলেন। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শনসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow