মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো যুবকের

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে ছিটকে পড়ে জাহিদ হাসান রাব্বি (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে জেলা শহরের মার্কাজ মসজিদ এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহরে বৃষ্টি হয়। এতে সড়কগুলো ভেজা ছিল। মোটরসাইকেলযোগে রাব্বি ঝুমুর এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে রাব্বিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর ১০০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, ‘দুর্ঘটনায় রাব্বি নামের একজন নিহত হয়েছেন। তাকে আমরা মৃত পেয়েছি। তার মাথার ডান পাশের খুলি ভেঙে গেছে।’ কাজল কায়েস/এসআর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো যুবকের

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে ছিটকে পড়ে জাহিদ হাসান রাব্বি (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে জেলা শহরের মার্কাজ মসজিদ এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।

ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহরে বৃষ্টি হয়। এতে সড়কগুলো ভেজা ছিল। মোটরসাইকেলযোগে রাব্বি ঝুমুর এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে রাব্বিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর ১০০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, ‘দুর্ঘটনায় রাব্বি নামের একজন নিহত হয়েছেন। তাকে আমরা মৃত পেয়েছি। তার মাথার ডান পাশের খুলি ভেঙে গেছে।’

কাজল কায়েস/এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow