মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিন ভূঁইয়া মোনামি-র পদত্যাগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এ নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-র সাবেক নেত্রী নীলা ইসরাফিল। সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল দাবি করেন, শেহরীন আমিন মোনামির পদত্যাগকে শুধুমাত্র অভিমান বা আত্মত্যাগ হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, এটি ভবিষ্যতের কোনো বড় রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক অবস্থানের জন্য পরিকল্পিত পদক্ষেপও হতে পারে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “যারা শেহরিন আমিন মোনামীর পদত্যাগকে অভিমান বলে ভাবছেন, তারা হয়তো রাজনৈতিক সমীকরণটি এখনো বুঝতে পারেননি। ক্ষমতার করিডরে ছোট ছোট ত্যাগ খুব কমই নিছক ত্যাগ হয়; অধিকাংশ সময়ই তা বড় প্রাপ্তির জন্য হিসেবি বিনিয়োগ।” নীলা আরও লেখেন, “আমি অন্তত এতটা মহানুভবতার গল্পে বিশ্বাস করি না যে এই পদত্যাগ নিছক আত্মত্যাগের উদাহরণ। ক্ষমতার রাজনীতিতে পদ ছাড়াও অনেক সময় এক ধরনের কৌশলগত বিনিয়োগ—আজ একটি চেয়ার ছেড়ে আগামীতে আরও বড় কোনো অবস্থানের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পিত পদক্ষেপ।” পোস্টে নীলা ইসরাফিল পদত্যাগকে ‘নিখুঁত পরিকল্পনা’ বলেও উল্লেখ করেন

মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিন ভূঁইয়া মোনামি-র পদত্যাগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এ নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-র সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল দাবি করেন, শেহরীন আমিন মোনামির পদত্যাগকে শুধুমাত্র অভিমান বা আত্মত্যাগ হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, এটি ভবিষ্যতের কোনো বড় রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক অবস্থানের জন্য পরিকল্পিত পদক্ষেপও হতে পারে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “যারা শেহরিন আমিন মোনামীর পদত্যাগকে অভিমান বলে ভাবছেন, তারা হয়তো রাজনৈতিক সমীকরণটি এখনো বুঝতে পারেননি। ক্ষমতার করিডরে ছোট ছোট ত্যাগ খুব কমই নিছক ত্যাগ হয়; অধিকাংশ সময়ই তা বড় প্রাপ্তির জন্য হিসেবি বিনিয়োগ।”

নীলা আরও লেখেন, “আমি অন্তত এতটা মহানুভবতার গল্পে বিশ্বাস করি না যে এই পদত্যাগ নিছক আত্মত্যাগের উদাহরণ। ক্ষমতার রাজনীতিতে পদ ছাড়াও অনেক সময় এক ধরনের কৌশলগত বিনিয়োগ—আজ একটি চেয়ার ছেড়ে আগামীতে আরও বড় কোনো অবস্থানের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পিত পদক্ষেপ।”

পোস্টে নীলা ইসরাফিল পদত্যাগকে ‘নিখুঁত পরিকল্পনা’ বলেও উল্লেখ করেন। তার ভাষায়, ‘এ এক নিখুঁত meticulous plan—নীরব, পরিমিত, কিন্তু লক্ষ্যভেদী। সময়ই বলে দেবে, এই পদত্যাগ সমাপ্তি ছিল, নাকি বড়ো কোনো প্রত্যাবর্তনের প্রস্তুতি।’

এর আগে সোমবার বেলা ১১টার দিকে ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow