মোবাইল ফোনে নকআউটে ওঠার খবর দেখলেন কেপ ভার্দের ফুটবলাররা

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। তবে এই অর্জন এসেছে রোমাঞ্চকর নাটকীয়তার মধ্য দিয়ে। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর আফ্রিকার দলটিকে উদযাপনের জন্য অপেক্ষা করতে হয়েছিল স্পেন ও উরুগুয়ের ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। স্পেনের ১-০ ব্যবধানে জয়ের শেষ মুহূর্তগুলো মাঠেই নিজেদের মোবাইল ফোনে একসঙ্গে দেখেন কেপ ভার্দের খেলোয়াড়রা। স্পেনের এই জয়েই ‘ব্লু শার্কস’ নামে পরিচিত কেপ ভার্দে গ্রুপ ‘এইচ’-এ দ্বিতীয় স্থান নিশ্চিত করে। উরুগুয়ে তৃতীয় হলেও সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলের মধ্যে থাকতে না পারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো দুই বিশ্ব চ্যাম্পিয়ন দলকে রুখে দিয়েছিল কেপ ভার্দে। ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছেন টুর্নামেন্টের দুই আলোচিত ফুটবলার। একদিকে আছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা, যিনি এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছেন। অন্যদিকে রয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি এবার নিজের

মোবাইল ফোনে নকআউটে ওঠার খবর দেখলেন কেপ ভার্দের ফুটবলাররা

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। তবে এই অর্জন এসেছে রোমাঞ্চকর নাটকীয়তার মধ্য দিয়ে। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর আফ্রিকার দলটিকে উদযাপনের জন্য অপেক্ষা করতে হয়েছিল স্পেন ও উরুগুয়ের ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।

স্পেনের ১-০ ব্যবধানে জয়ের শেষ মুহূর্তগুলো মাঠেই নিজেদের মোবাইল ফোনে একসঙ্গে দেখেন কেপ ভার্দের খেলোয়াড়রা। স্পেনের এই জয়েই ‘ব্লু শার্কস’ নামে পরিচিত কেপ ভার্দে গ্রুপ ‘এইচ’-এ দ্বিতীয় স্থান নিশ্চিত করে।

উরুগুয়ে তৃতীয় হলেও সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলের মধ্যে থাকতে না পারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো দুই বিশ্ব চ্যাম্পিয়ন দলকে রুখে দিয়েছিল কেপ ভার্দে।

২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছেন টুর্নামেন্টের দুই আলোচিত ফুটবলার। একদিকে আছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা, যিনি এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছেন।

অন্যদিকে রয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি এবার নিজের দ্বিতীয় বিশ্ব শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন।

আরআর/এমএমআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow