মোবাশ্বের আলমের প্রার্থিতা নিয়ে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে, ঋণ খেলাপির অভিযোগ থাকা মোবাশ্বের আলম তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। রিটের শুনানি নিয়ে ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। নির্বাচনের আগে লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। ফলে ওই সময়ে তিনি নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তার ফলাফল অনিষ্পন্ন থাকছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সেই আপিল নিষ্পত্তি করে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তি করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। এফএইচ/একিউএফ

মোবাশ্বের আলমের প্রার্থিতা নিয়ে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, ঋণ খেলাপির অভিযোগ থাকা মোবাশ্বের আলম তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। রিটের শুনানি নিয়ে ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। নির্বাচনের আগে লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। ফলে ওই সময়ে তিনি নির্বাচন করার সুযোগ পান।

কিন্তু আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তার ফলাফল অনিষ্পন্ন থাকছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সেই আপিল নিষ্পত্তি করে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তি করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

এফএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow