মোরগের পা ভেঙে দেওয়ার অভিযোগ দিতে মোরগসহ থানায় মালিক

সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি মোরগের পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে সেই মোরগ নিয়ে থানায় গেছেন আঙ্গুর মিয়া নামের একজন ভুক্তভোগী। রোববার (১ মার্চ) বিকেলে আহত মোরগ দুটি নিয়ে তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় এসে লিখিত অভিযোগ দেন। পুলিশ জানায়, সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা খাসপাড়া গ্রামের বাসিন্দা আঙ্গুর মিয়া। তার সঙ্গে তারই ছোট ভাই আব্দুর রজ্জাকের জমিজমা নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে ছোট ভাই ভুক্তভোগীর দুটি মোরগের পা লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে দেয়। পরে তিনি মোরগ দুটি নিয়ে থানায় আসেন। ভুক্তভোগী আঙ্গুর মিয়া বলেন, ‌‘আমার আপন ছোট ভাই জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি মোরগের পা ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, আরও ১৮টি মুরগির বাচ্চা পিটিয়ে মেরে ফেলেছে। আমি এসব ঘটনার সুষ্ঠু বিচার চাইতে থানায় এসেছি। আশা করি ন্যায়বিচার পাবো।’ এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, ঘটনাটি তদন্তের জন্য একজন এসআই নিয়োগ করা হয়েছে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লিপসন আহমেদ/এসআর/এমএস

মোরগের পা ভেঙে দেওয়ার অভিযোগ দিতে মোরগসহ থানায় মালিক

সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি মোরগের পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে সেই মোরগ নিয়ে থানায় গেছেন আঙ্গুর মিয়া নামের একজন ভুক্তভোগী।

রোববার (১ মার্চ) বিকেলে আহত মোরগ দুটি নিয়ে তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় এসে লিখিত অভিযোগ দেন।

পুলিশ জানায়, সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা খাসপাড়া গ্রামের বাসিন্দা আঙ্গুর মিয়া। তার সঙ্গে তারই ছোট ভাই আব্দুর রজ্জাকের জমিজমা নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে ছোট ভাই ভুক্তভোগীর দুটি মোরগের পা লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে দেয়। পরে তিনি মোরগ দুটি নিয়ে থানায় আসেন।

ভুক্তভোগী আঙ্গুর মিয়া বলেন, ‌‘আমার আপন ছোট ভাই জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি মোরগের পা ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, আরও ১৮টি মুরগির বাচ্চা পিটিয়ে মেরে ফেলেছে। আমি এসব ঘটনার সুষ্ঠু বিচার চাইতে থানায় এসেছি। আশা করি ন্যায়বিচার পাবো।’

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, ঘটনাটি তদন্তের জন্য একজন এসআই নিয়োগ করা হয়েছে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লিপসন আহমেদ/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow