মোরেলগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা  

বাগেরহাটের মোরেলগঞ্জে মিঠু শেখ (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মে) বিকেল ৪টার দিকে মধুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে মিটু শেখ সোমবার বিকেলে বাড়ির নিকটে কলাক্ষেতে কাজ করছিলেন এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন কৃষকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধা ৭ টার দিকে সে মারা যায়। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক মিঠু শেখ নিহত হয়েছে বলে তার পরিবার সূত্রে জানায়। নিহত মিঠুর পরিবারের ২ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন। ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। মিঠু শেখের হত্যাকারিদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলে ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন।

মোরেলগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা  

বাগেরহাটের মোরেলগঞ্জে মিঠু শেখ (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মে) বিকেল ৪টার দিকে মধুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে মিটু শেখ সোমবার বিকেলে বাড়ির নিকটে কলাক্ষেতে কাজ করছিলেন এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় লোকজন কৃষকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধা ৭ টার দিকে সে মারা যায়। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক মিঠু শেখ নিহত হয়েছে বলে তার পরিবার সূত্রে জানায়। নিহত মিঠুর পরিবারের ২ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন।

ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। মিঠু শেখের হত্যাকারিদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলে ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow