মোস্তাফিজকে নিয়ে কুইজ খেললো দুবাই ক্যাপিটালস

ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলোকে প্রায়ই দেখা যায় তাদের দলভুক্ত খেলোয়াড়দের নিয়ে ভক্ত ও সমর্থকদের মাঝে প্রশ্নের খেলা খেলতে। তারই অংশ হিসেবে এবার বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে কুইজ খেলেছে আইএল টি-টোয়েন্টি লিগের দল দুবাই ক্যাপিটালস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোস্তাফিজুর রহমানের বোলিং অ্যাকশনের অবয়বের একটি ছবি সাদা করে পোস্ট করে দুবাই। এরপর ভক্তদের অনুমান করতে বলা হয় খেলোয়াড়ের নাম। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘দক্ষিণ এশিয়ার এক বাঁহাতি বোলার যিনি ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন।’ কমেন্টবক্সে গেলে দেখা যায়, সেখানে মন্তব্যকারীদের অধিকাংশই বাংলাদেশের। সহজেই তারা চিনে ফেলেছেন তাদের প্রিয় তারকাকে। অনেকেই আবার বাংলাদেশের পতাকা কমেন্ট করছেন সেখানে। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা মোস্তাফিজ গত বছরই প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলেন। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে নেন ১৫ উইকেট। এলিমিনেটরে বিদায় নেয় মোস্তাফিজের দল। আইএন

মোস্তাফিজকে নিয়ে কুইজ খেললো দুবাই ক্যাপিটালস

ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলোকে প্রায়ই দেখা যায় তাদের দলভুক্ত খেলোয়াড়দের নিয়ে ভক্ত ও সমর্থকদের মাঝে প্রশ্নের খেলা খেলতে। তারই অংশ হিসেবে এবার বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে কুইজ খেলেছে আইএল টি-টোয়েন্টি লিগের দল দুবাই ক্যাপিটালস।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোস্তাফিজুর রহমানের বোলিং অ্যাকশনের অবয়বের একটি ছবি সাদা করে পোস্ট করে দুবাই। এরপর ভক্তদের অনুমান করতে বলা হয় খেলোয়াড়ের নাম।

সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘দক্ষিণ এশিয়ার এক বাঁহাতি বোলার যিনি ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন।’

কমেন্টবক্সে গেলে দেখা যায়, সেখানে মন্তব্যকারীদের অধিকাংশই বাংলাদেশের। সহজেই তারা চিনে ফেলেছেন তাদের প্রিয় তারকাকে। অনেকেই আবার বাংলাদেশের পতাকা কমেন্ট করছেন সেখানে।

বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা মোস্তাফিজ গত বছরই প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলেন। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে নেন ১৫ উইকেট। এলিমিনেটরে বিদায় নেয় মোস্তাফিজের দল।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow