মোহাম্মদপুরে দুই নারীর ব্যাগ-স্বর্ণ ছিনতাই, র‍্যাবের হাতে একজন ধরা

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে ফেরা দুই নারীর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় জুয়েল নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২ জুন) ‍র‍্যাব-২ এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শনিবার (৩০ মে) দিনগত রাত ৩টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ঈদের ছুটি শেষে দুই বোন গাইবান্ধা থেকে ঢাকায় ফেরেন। তারা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে নামতেই চাপাতি ধরে তাদের কাছে থাকা মোবাইল ফোন, সোনার অলঙ্কার, নগদ টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।  আরও পড়ুনঈদের ছুটি শেষে মোহাম্মদপুরে ফিরে ছিনতাইয়ের শিকার দুই নারী তিনি বলেন, এ ঘটনার সিসি ফুটেজ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হলে আমরা কাজ শুরু করি। বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানায় তুনাত জিনা মাহজাবিন নামে এক নারী মামলা করেছিলেন বলেও জানান এই কর্মকর

মোহাম্মদপুরে দুই নারীর ব্যাগ-স্বর্ণ ছিনতাই, র‍্যাবের হাতে একজন ধরা

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে ফেরা দুই নারীর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় জুয়েল নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২ জুন) ‍র‍্যাব-২ এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার (৩০ মে) দিনগত রাত ৩টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ঈদের ছুটি শেষে দুই বোন গাইবান্ধা থেকে ঢাকায় ফেরেন। তারা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে নামতেই চাপাতি ধরে তাদের কাছে থাকা মোবাইল ফোন, সোনার অলঙ্কার, নগদ টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

আরও পড়ুন
ঈদের ছুটি শেষে মোহাম্মদপুরে ফিরে ছিনতাইয়ের শিকার দুই নারী

তিনি বলেন, এ ঘটনার সিসি ফুটেজ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হলে আমরা কাজ শুরু করি। বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানায় তুনাত জিনা মাহজাবিন নামে এক নারী মামলা করেছিলেন বলেও জানান এই কর্মকর্তা।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow