মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত শামীম পাটালিসহ ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুন) র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রোববার দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে ব্রিফ করবেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয়, তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ, উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদের বিস্তারিত তথ্য এবং অভিযানের পেছনের গোয়েন্দা তথ্য তুলে ধরা হবে বলে জানি

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত শামীম পাটালিসহ ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ জুন) র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রোববার দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে ব্রিফ করবেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয়, তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ, উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদের বিস্তারিত তথ্য এবং অভিযানের পেছনের গোয়েন্দা তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে র‌্যাব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow