মোহাম্মদপুরে বাসার গ্রিল কেটে চুরি

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসার চতুর্থ তলার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের পর স্বামী-স্ত্রী বাইরে গেলে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগী এবিএম সাদিকুর রাকিব কিরণ এ তথ্য জানান। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো। জানা গেছে, মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড-এর ৩ নম্বর রোডের ১৬৩/বি২, নার্গিস ভিলা নামে একটি ভবনের চারতলায় দীর্ঘ ৫ বছর বসবাস করতেন সাদিকুর রাকিব কিরণ দম্পতি। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের পর স্বামী-স্ত্রী কেনাকাটার জন্য বাইরে গেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাদিকুর রাকিব কিরণ জানান, বৃহস্পতিবার ইফতারের পর নামাজ পড়ে রাত ৭টা ৫ থেকে ১০ মিনিটের দিকে তারা কেনাকাটার জন্য বাইরে যান। আনুমানিক রাত ৯টার দিকে বাসায় ফিরে তিনি গাড়ি পার্কিং করতে যান। এ সময় তার স্ত্রী বাসার গেট খুলতে গিয়ে দেখেন, গেট খোলা যাচ্ছে না। পরে তারা দারোয়ানকে নিয়ে ওপরে গিয়ে গেট খোলার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে পাশের দোকান থেকে মিস্ত্রি ডেকে এনে গেট

মোহাম্মদপুরে বাসার গ্রিল কেটে চুরি

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসার চতুর্থ তলার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের পর স্বামী-স্ত্রী বাইরে গেলে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগী এবিএম সাদিকুর রাকিব কিরণ এ তথ্য জানান। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

জানা গেছে, মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড-এর ৩ নম্বর রোডের ১৬৩/বি২, নার্গিস ভিলা নামে একটি ভবনের চারতলায় দীর্ঘ ৫ বছর বসবাস করতেন সাদিকুর রাকিব কিরণ দম্পতি। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের পর স্বামী-স্ত্রী কেনাকাটার জন্য বাইরে গেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাদিকুর রাকিব কিরণ জানান, বৃহস্পতিবার ইফতারের পর নামাজ পড়ে রাত ৭টা ৫ থেকে ১০ মিনিটের দিকে তারা কেনাকাটার জন্য বাইরে যান। আনুমানিক রাত ৯টার দিকে বাসায় ফিরে তিনি গাড়ি পার্কিং করতে যান। এ সময় তার স্ত্রী বাসার গেট খুলতে গিয়ে দেখেন, গেট খোলা যাচ্ছে না। পরে তারা দারোয়ানকে নিয়ে ওপরে গিয়ে গেট খোলার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।

পরে পাশের দোকান থেকে মিস্ত্রি ডেকে এনে গেট খোলার চেষ্টা করা হয়। মিস্ত্রি তার দিয়ে পরীক্ষা করে দেখেন, গেটটি ভেতর থেকে লক করা। এরপর তারা জোর করে দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পান, গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। মাস্টার বেডরুমের বারান্দার গ্রিল ও বেলকোনির দরজা ভেঙে বাসায় ঢুকে আলমারি তছনছ করা হয়েছে। বাসা থেকে প্রায় ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার এবং প্রায় ১০ হাজার টাকা নগদ চুরি হয়েছে।

পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ তাদের চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা করে থানায় অভিযোগ দিতে পরামর্শ দেয়।

তিনি বলেন, তারা দীর্ঘ পাঁচ বছর ধরে ওই বাসায় বসবাস করছেন এবং দুজনেই কর্মজীবী হওয়ায় দিনের বেশিরভাগ সময় বাসা ফাঁকা থাকে। এ বিষয়টি গোপন রাখার জন্য তারা বাসায় কোনো কাজের লোকও রাখেননি। তার ধারণা, চোরচক্র তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেছে এবং কখন বাসা ফাঁকা থাকে— সেটি নিশ্চিত হয়েই পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটিয়েছে।

কেআর/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow