মোহাম্মদপুর ও মতিঝিলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৩
রাজধানীর মোহাম্মদপুর ও মতিঝিল থানা এলাকায় পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- মো. ইমন (২৯), রোহান (১৬) ও জিহাদ (১৭)। শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাত একটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহত ইমনের ভাই সুমন জানান, ইমন সিএনজিচালিত অটোরিকশা চালক। গত রাতে গ্যারেজে অটোরিকশা জমা দিয়ে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় ৩/৪ জন ছিনতাইকারী ইমনের পথ রোধ করে দাঁড়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের কবজি, ডান কাঁধ, বাম পায়ের হাঁটুতে ও ডান পায়ের রানে ও হাঁটুর নিচে ছুরিকাঘাত করে। এরপর তারা ইমনের কাছে থাকা নগদ ২ হাজার ৭০০ টাকা নিয়ে পালিয়ে যায়। আরও পড়ুনহামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু ট্রাম্পের অনুষ্ঠানে হামলার চেষ্টা করা কে এই ব্যক্তি? ভুক্তভোগী ইমন রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাজাইল গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে রাজধানীর মোহাম্মদপুরে ভাড়া বাসায় বসবাস করেন। একই রাতে ভাঙারি ব্যবসায়ী রোহান ও জিহাদ মতিঝিলের আরামবাগে ছিনতাইকারীদের কবলে পড়েন। ৩/৪ জন ছিনতা
রাজধানীর মোহাম্মদপুর ও মতিঝিল থানা এলাকায় পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- মো. ইমন (২৯), রোহান (১৬) ও জিহাদ (১৭)।
শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাত একটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
আহত ইমনের ভাই সুমন জানান, ইমন সিএনজিচালিত অটোরিকশা চালক। গত রাতে গ্যারেজে অটোরিকশা জমা দিয়ে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় ৩/৪ জন ছিনতাইকারী ইমনের পথ রোধ করে দাঁড়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের কবজি, ডান কাঁধ, বাম পায়ের হাঁটুতে ও ডান পায়ের রানে ও হাঁটুর নিচে ছুরিকাঘাত করে। এরপর তারা ইমনের কাছে থাকা নগদ ২ হাজার ৭০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু
ট্রাম্পের অনুষ্ঠানে হামলার চেষ্টা করা কে এই ব্যক্তি?
ভুক্তভোগী ইমন রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাজাইল গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে রাজধানীর মোহাম্মদপুরে ভাড়া বাসায় বসবাস করেন।
একই রাতে ভাঙারি ব্যবসায়ী রোহান ও জিহাদ মতিঝিলের আরামবাগে ছিনতাইকারীদের কবলে পড়েন। ৩/৪ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে রোহানের বাম হাতে ও জিহাদের ডান হাতে আঘাত করে তাদের কাছে থাকা ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গত রাতে মোহাম্মদপুর ও মতিঝিল এলাকা থেকে তিন যুবক আহত হয়ে ঢামেক হাসপাতালে আসেন। তারা ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন বলে জানতে পেরেছি। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর
What's Your Reaction?