মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ২
মৌলভীবাজারের কমলগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের খুরশেদ আলীর ছেলে মো. আতিকুর রহমান (৪০) ও একই গ্রামের আলী বদিখানের ছেলে আহমদ খান (৪০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার পুলিশ দক্ষিণ কুমড়াকাপন এলাকার বালুমহাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন দুজনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের খুরশেদ আলীর ছেলে মো. আতিকুর রহমান (৪০) ও একই গ্রামের আলী বদিখানের ছেলে আহমদ খান (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার পুলিশ দক্ষিণ কুমড়াকাপন এলাকার বালুমহাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন দুজনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
What's Your Reaction?